৩০ দিনে ১০ কেজি ওজন কমানোর উপায়

৩০ দিনে ১০ কেজি ওজন কমানোর উপায় সম্পর্কে কি আপনি জানতে চান? কিভাবে দ্রুত ওজন কমানো যায় সেই বিষয় নিয়ে কি আপনিও টেনশনে আছেন? আর কোন টেনশন নয়। কারণ আজকে আমরা এই আর্টিকেলের মাধ্যমে জানবো কিভাবে দ্রুত ওজন কমানো যায়।

ওজন

বেশ কিছু খাবার ও নিয়ম-কানুন রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা খুব দ্রুত আমাদের অতিরিক্ত ওজন কমাতে পারি। এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন এবং আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।

সূচিপত্রঃ ৩০ দিনে ১০ কেজি ওজন কমানোর উপায়

৩০ দিনে ১০ কেজি ওজন কমানোর উপায়

কিভাবে ৩০ দিনে ১০ কেজি ওজন কমানো যায় এই সম্পর্কে জানলে আপনি খুব সহজেই ওজন কমিয়ে ফেলতে পারবেন। ৩০ দিনে ১০ কেজি ওজন কমানো একটি অত্যন্ত চ্যালেঞ্জিং একটা লক্ষ্য, যা কঠোর ডায়েট (ক্যালোরি ঘাটতি), নিয়মিত ব্যায়াম (কার্ডিও ও স্ট্রেংথ ট্রেনিং) এবং জীবনযাত্রায় পরিবর্তনের মাধ্যমে অর্জন করা সম্ভব। প্রতিদিন ১০০০ থেকে ১২০০ ক্যালোরি গ্রহণ, চিনি ও প্রসেসড ফুড বর্জন, প্রচুর পানি পান এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ার মাধ্যমে এই লক্ষ্য অর্জন করা যেতে পারে। ৩০ দিনে ১০ কেজি ওজন কমানোর কার্যকর উপায় সম্পর্কে নিচে দেওয়া হলোঃ

  • ক্যালরি ঘাটতি তৈরিঃ প্রতিদিনের খাদ্য তালিকা থেকে ক্যালোরি কমিয়ে প্রায় ১০০০-১২০০ ক্যালোরিতে নামিয়ে আনতে হবে।
  • উচ্চ প্রোটিন ও ফাইবারঃ খাদ্যতালিকায় মাছ, মুরগির বুকের মাংস, ডিম, ডাল এবং প্রচুর শাকসবজি রাখুন যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে।
  • চিনি ও কার্বোহাইড্রেট বর্জনঃ ভাত, রুটি, চিনি, মিষ্টি এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন।
  • নিয়মিত ব্যায়ামঃ প্রতিদিন অন্তত ৩০-৬০ মিনিট ব্যায়াম করুন, যার মধ্যে দ্রুত হাঁটা, দৌড়ানো, সাঁতার কাটা, বা কার্ডিও ব্যায়াম অন্তর্ভুক্ত করুন।
  • পানি পানঃ সারাদিনে অন্তত ২-৩ লিটার পানি পান করুন এবং মেটাবলিজম বাড়াতে সকালে খালি পেটে লেবুর পানি বা অ্যাপেল সিডার ভিনেগার খান।
  • হালকা রাতের খাবারঃ রাত ৯টার মধ্যে রাতের খাবার শেষ করুন এবং রাতে ক্যালোরি কম, ফাইবার বেশি এমন খাবার খান।
এক মাসে ১০ কেজি ওজন কমানো অনেক বড় লক্ষ্য। শরীর অনুযায়ী এটি খুব বেশি দ্রুত হতে পারে, যা ক্লান্তি বা পুষ্টিহীনতার কারণ হতে পারে। ওজন কমানোর আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ নিন। এটি কোন চিকিৎসা পত্র নয়, তাই শুরু করার আগে ডাক্তারের পরামর্শ নিন যে আপনার শরিরের জন্য এটি ঠিক আছে কিনা।

ওজন কমাতে গ্রিন টি খাওয়ার নিয়ম

অনেকে লোক মুখে শুনেন ঠিকই যে গ্রিন টি খাওয়ার ফলে শরিরের ওজন কমে, কিন্তু গ্রিন টি খাওয়ার সঠিক নিয়ম জানেন না। ওজন কমানোর জন্য গ্রিন টি খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে, সকালে ঘুম থেকে উঠে হালকা কিছু নাস্তা করে তারপর গ্রিন টি পান করা। অনেক একটি ভুল করে থাকেন যে, তারা মনে করে সকালে উঠে খালি পেটে গ্রিন টি পান করলে ভালো ফলাফল পাওয়া যায়।আসলে এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা। কেননা খালি পেটে গ্রিন টি পান করলে পাকস্থলিতে অম্লতা বা অ্যাসিডিটির পরিমাণ বাড়িয়ে দিতে পারে। ফলে আয়রন শোষণে বাধা, বমি বমি ভাব, বা বমি হওয়ার সম্ভাবনাও থেকে যায়। 

তাই সকালে গ্রিন টি খাওয়ার সঠিক সময় হচ্ছে সকালে ঘুম থেকে উঠে হালকা কিছু খাবার খেয়ে তার ৩০ মিনিট পর গ্রিন টি পান করা। এর ফলে পাকস্থলির উপর কোন ক্ষতিকর প্রভাব পড়বে না এবং সেই সাথে এটি শরিরকে ডিটক্স করে ও মেটাবলিজম প্রক্রিয়া বাড়াতে সাহায্য করে। শরীরের মেটাবলিজম ক্ষমতা বৃদ্ধি পেলে শরীরের অতিরিক্ত ফ্যাট বা চর্বি বার্ন হতে শুরু হয়। আপনি যদি নিয়মিত এই গ্রিন টি পান করে করতে থাকেন এবং সাথে অল্প পরিমাণ করে হলেও শরীর চর্চা করেন তাহলে কম সময়ের মধ্যেই অনেক ওজন কমিয়ে আনতে পারবেন।

এছাড়াও আপনি চাইলে গ্রিন টি খাবারের পরে, ব্যায়াম এর আগে, রাত এর খাবারের পর গ্রিন টি পান করতে পারেন। এরপর যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে গ্রিন টিতে ক্যাফেইন থাকায় অতিরিক্ত গ্রহণ করলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই দিনে সর্বোচ্চ ২-৩ বারের বেশি গ্রিন টি পান করা উচিত হবে না। ওজন কমানোর জন্য গ্রিন টি এর সাথে সুষম খাদ্য গ্রহণ, পর্যাপ্ত পানি পান, ফাস্ট ফুড ও অতিরিক্ত তেলযুক্ত খাবার এড়িয়ে চলা সহ রাতে ৭-৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করলে আশা করা যায় খুব অল্প সময়ের মধ্যে আপনার অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে চলে আসবে।

আপেল সিডার ভিনেগার খাওয়ার মাধ্যমে ওজন কমানো

৩০ দিনে ১০ কেজি ওজন কমানোর জন্য আপেল সিডার ভিনেগার খাওয়ার উপকারিতা অনেক। ওজন কমাতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস গরম পানিতে আপেল সিডার ভিনেগার মিশিয়ে পান করুন। আপনি এক মাসের মধ্যে ফলাফল দেখতে পাবেন। অনেকে ভিনেগারের মধ্যে লেবুর রস যোগ করেন, কিন্তু আপনার তা কখনোই করা উচিত না। কারণ লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড এবং আপনার অ্যাপেল সিডার ভিনেগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড। এই দুই ধরনের অ্যাসিডিক খাবার একসাথে খাওয়া ঠিক না।
আপেল সিডার ভিনেগার মূলত খাবারের প্রতি রুচি কমিয়ে আপনার ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। যারা ডায়াবেটিসে ভুগছেন, ওষুধ খাচ্ছেন এবং তাদের রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করতে চান, তারা খাবারের আগে বা ৩০ মিনিট পরে আপেল সিডার ভিনেগার খেতে পারেন। আপালের প্রাকৃতিক শর্করা গাঁজনের মাধ্যমে অ্যালকহলে রূপান্তরিত হয়, যা অ্যাসিটিক অ্যাসিড তৈরি করতে ব্যবহৃত হয়। অ্যাসিটিক অ্যাসিডের কারণে অ্যাপেল সিডার ভিনেগারের একটি টেঞ্জ এবং মশলাদার স্বাদ রয়েছে। এটি প্রোটিন, এনজাইম এবং কিছু উপকারী ব্যাকটেরিয়া সমৃদ্ধ। 

দ্রুত ওজন কমাতে নিমপাতা যেভাবে খাবেন

দ্রুত ওজন কমানোর জন্য অন্যতম একটি কার্যকরী উপাদান হলো নিমপাতা। আর আমরা খুব সহজে নিম পাতা পেয়ে যেতে পারি। বিশেষ করে গ্রামের দিকে নিম পাতার গাছ দেখা যায় অতিরিক্ত। কিন্তু আমাদের মধ্যে অনেকে জানিনা যে আমাদের শরীরের অতিরিক্ত ওজন কমাতে হলে নিম পাতা কিভাবে খেতে হবে। আপনাদের জানিয়ে রাখি যে, নিমপাতা আমাদের শরিরের জন্য অনেক উপকারী একটি উপাদান। আমাদের শরিরের বিভিন্ন রকমের সমস্যার সমাধানে তাছাড়া অতিরিক্ত ওজন কমাতে নিমপাতা অনেক সাহায্য করে।

নিমপাতা নিয়মিত খেলে এটি আমাদের ওজন নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা রাখবে। কারণ নিমপাতাকে একটি প্রাকৃতিক উপাদান হিসেবেই বিবেচনা করা হয় এবং এটি আমাদের শরীরের কোলেস্টের কমাতে আমাদের সাহায্য করে। সাধারণত এর কারণে আমাদের শরীরের ওজন ধীরে ধীরে কমতে শুরু করে। ওজন কমাতে হলে আপনাকে প্রথম ২-৩ গ্লাস পানি ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, এরপর পরিষ্কার ভাবে ধুয়ে রাখা নিমপাতা গুলো দিতে হবে।

যখন পানি ফুটতে শুরু করে সাধারণত তখন আদা ও গোলমরিচ পানির মধ্যে দিয়ে দিতে হবে। যখন তাপের কারণে পানি অর্ধেক হয়ে যাবে তখন ছেঁকে নিতে হবে। এরপরে স্বাদ অনুযায়ী মধু ও লেবুর রস মেশাতে হবে। এই উপাদানটি যদি আপনি কমপক্ষে ১৫ দিন খেতে পারেন তাহলে দেখতে পাবেন যে আপনার শরীরের অতিরিক্ত ওজন কমতে শুরু করেছে। তাই শরিরের অতিরিক্ত ওজন কমাতে এই নিয়মে নিমপাতা খেতে শুরু করুন।
ওজন

ওজন কমাতে কাঠবাদাম ও চিনাবাদামের গুরুত্ব 

ওজন কমাতে কাঠবাদাম ও চিনাবাদাম উভয়ই অতন্ত কার্যকর, কারণ এগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, এবং স্বাস্থ্যকর ফ্যাক্ট থাকে, যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে এবং ক্ষুধা কমায়। পরিমিত মাত্রায় (প্রতিদিন এক মুঠো) নিয়মিত খেলে মেটাবলিজম বৃদ্ধি পায় এবং অস্বাস্থ্যকর খাবারের প্রবণতা কমে যায় যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক। ওজন কমাতে কাঠবাদাম ও চিনাবাদামের গুরুত্ব নিচে আলোচনা করা হলোঃ

  • তৃপ্তি ও পেট ভরা রাখাঃ ফাইবার ও প্রোটিন সমৃদ্ধ হওয়ায় এই বাদাম গুলো ক্ষুধা কমায় এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে, ফলে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ কমে।
  • মেটাবলিজম বৃদ্ধিঃ কাঠবাদামে থাকা স্বাস্থ্যকর ফ্যাট শরিরের মেটাবলিজম বাড়িয়ে ক্যালোরি পোড়াতে  সাহায্য করে। প্রতিদিন সকালে ৬-৭ টি কাঠবাদাম ভিজিয়ে খোসা ছাড়িয়ে খাওয়া সবচেয়ে ভালো উপায়। 
  • পুষ্টি উপাদানঃ কাঠবাদামে ভিটামিন- ই, ম্যাগনেসিয়াম এবং চিনাবাদামে প্রচুর পরিমাণ প্রোটিন ও বি- ভিটামিন থাকে, যা ডায়েট চলাকালীন শরীরে পুষ্টি চাহিদা মেটায়।
  • রক্তের শর্করা নিয়ন্ত্রণঃ কাঠবাদাম ফাইবার ও ফ্যাট সমৃদ্ধ হওয়ায় রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া রোধ করে। খোসাযুক্ত চিনাবাদাম (ভাজা বাদাম) খাওয়া ভালো, কারণ এগুলো চিবিয়ে খেতে সময় লাগে, ফলে পরিমিত পরিমাণে খাওয়া হয়। ক্যালোরি বেশি থাকায় প্রতিদিন ২৫ থেকে ৩০ গ্রামের বেশি না খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

৩০ দিনে ১০ কেজি ওজন কমাতে ডায়েট চার্ট

৩০ দিনে ১০ কেজি ওজন কমানো একটি অত্যন্ত কঠোর লক্ষ্য, যার জন্য দৈনিক ১২০০ থেকে ১৫০০ ক্যালোরি গ্রহণ, নিয়মিত ব্যায়াম, এবং চিনি-প্রক্রিয়াজাত খাবার বর্জন প্রয়োজন। এই প্রক্রিয়ায় প্রোটিন, (ডিম, মাছ, ডাল) এবং ফাইবার শাকসবজি সমৃদ্ধ খাবার বাড়াতে হবে এবং পানি পান বাড়াতে হবে ৩-৪  লিটার। ৩০ দিনে ১০ কেজি ওজন কমানোর ডায়েট চার্ট নিচে দেওয়া হলোঃ 

  1. ভোর (৬ঃ৩০-৭ঃ০০ AM)ঃ ১ গ্লাস হালকা গরম পানিতে লেবুর রস ও ১ চামচ মধু বা মেথি ভেজানো পানি খেতে হবে।
  2. সকাল (৮ঃ০০-৮ঃ৩০AM)ঃ ২টা ডিমের সাদা অংশ ও ১টা কুসুমের অমলেট (সবজি সহ) + ১টা মাল্টিগ্রেন টোস্ট বা ওটস খেতে হবে।
  3. মধ্য-সকাল (১১ঃ০০ AM)ঃ ১টা আপেল বা পেয়ারা + গ্রিন টি খেলে ভালো হবে।
  4. দুপুর (১ঃ০০-১ঃ৩০ PM)ঃ ১টা ছোট বাটি ব্রাউন রাইস বা ২টা আটার রুটি +১ বাটি ঘন ডাল + ১ বাটি সবজি ভাজি/তরকারি (অবশ্যই কম তেলে রান্না হতে হবে) + সালাদ।
  5. বিকাল (৪ঃ০০-৫ঃ০০ PM)ঃ গ্রিন টি + ১ মুঠো রোস্টেড ছোলা বা স্প্রাউটস।
  6. রাত (৭ঃ৩০-৮ঃ০০ PM - ঘুমানোর ২ ঘণ্টা আগে)ঃ ১ বাটি সবজি সুপ বা গ্রিলড চিকেন/মাছ + সালাদ। তবে চিনি পুরপুরি বন্ধ করতে হবে এবং প্রতিদিন খাবারে শাকসবজি অন্তর্ভুক্ত করতে হবে।

একজন সুস্থ ব্যক্তির ডায়েট চার্ট

একজন সুস্থ ব্যক্তির জন্য ভারসাম্যপূর্ণ ডায়েট চার্ট বা পর্যাপ্ত পরিমাণে প্রোটিন (মাছ, মাংস, ডিম), ফাইবার (সবজি, ফল) এবং স্বাস্থ্যকর ফ্যাট থাকতে হবে। পাশাপাশি প্রক্রিয়াজাত খাবার ও অতিরিক্ত চিনি বর্জন করতে হবে। ক্যালোরি মেপে চলার চেয়ে পুষ্টিকর ও সুষম খাবার বেশি করে খাওয়াই হলো সুস্থ থাকার মূল চাবিকাঠি। সুস্থ ব্যক্তির দৈনিক খাদ্য পরিকল্পনার নমুনা নিচে দেওয়া হলোঃ

  • সকাল (৮ঃ০০-৮ঃ৩০ AM)ঃ ১-২ টা আটার রুটি + ১ বাটি সবজি (কম তেলে রান্না) + ১টি ডিম সেদ্ধ অথবা ওটস/দালিয়া + ফল + টকদই।
  • মিড-মর্নিং (১১ঃ০০ AM)ঃ ১টা মৌসুমি ফল (আপেল, পেয়ারা বা কলা) অথবা ১ মুঠো ভিজানো বাদাম খেতে হবে।
  • দুপুর (১ঃ৩০-২ঃ০০ PM)ঃ ১ কাপ লাল চালের ভাত/রুটি + ১ বাটি ডাল + মাছ বা মুরগির মাংস (২-৩ টুকরা) + প্রচুর পরিমাণে সালাদ ও সবজি।
  • বিকাল (৫ঃ০০-৫ঃ৩০ PM)ঃ গ্রিন টি বা চিনি ছাড়া চা + ছোলা সেদ্ধ বা মুড়ি বা কর্ণ।
  • রাত (৮ঃ০০-৮ঃ৩০ PM)ঃ দুপুরের চেয়ে হালকা খাবার খেতে হবে রাতে। ১-২ টি রুটি + সবজি + ডাল বা সুপ। ঘুমানোর অন্তত দুই ঘণ্টা আগে খাওয়া উচিত।
  • পানি পানঃ দিনে অন্তত ২-৩ লিটার বা ৮-১০ গ্লাস পানি পান করুন।
  • বর্জনীয়ঃ চিনি, অতিরিক্ত মিষ্টি, রিফাইন্ড ময়দা, প্রক্রিয়াজাত স্ন্যাকস এবং সয়াবিন তেলের ব্যবহার কমান।
  • ঘুমঃ দৈনিক ৭ থেকে ৮ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে ঘুম সুস্বাস্থ্যের জন্য অনেক উপকারী এবং প্রতিদিন অন্তত হালকা ব্যায়াম বা ৩০ মিনিট দ্রুত হাঁটা জরুরি।

রাতে ভাত না খেলে কি ওজন কমে?

হ্যাঁ! রাতে ভাত বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার না খেলে ওজন কমানো সহজ হয়, এতে ক্যালোরি গ্রহণ কমে। তবে এটি দীর্ঘমেয়াদি সমাধান নয় এবং শরীরবৃত্তীয় বিপাক প্রক্রিয়া ধির করে দিতে পারে। ভাতের বদলে হালকা ও পুষ্টিকর খাবার খাওয়া এবং রাতে আটটার মধ্যে ডিনার শেষ করা ওজন কমানোর সঠিক পদ্ধতি। রাতে কার্বোহাইড্রেট না খেলে শরীরে চর্বি জমার প্রবণতা কমে, যা ওজন কমাতে সাহায্য করে। তবে পুরোপুরি না খেয়ে থাকার চেয়ে রাতের খাবার হালকা রাখা ভালো। 

ভাতের পরিবর্তে প্রোটিন, ফাইবার সমৃদ্ধ খাবার, যেমনঃ সবজি, স্যুপ, সালাদ বা খুব কম পরিমাণে রুটি খেতে পারেন। না খেয়ে থাকলে বিপাক হার কমে যেতে পারে, পেশি নষ্ট হয়ে যেতে পারে এবং ক্লান্তি আসতে পারে। অনেক সময় ভাতের বদলে শাক-সবজি ও প্রোটিন খেলে দ্রুত ওজন কমে যায় এবং শরীর সতেজ থাকে। সারাদিনের মোট ক্যালোরি নিয়ন্ত্রণে রাখা ওজন কমানোর মূল চাবিকাঠি। তাই রাতে ভাত বাদ দিলেও দিনের অন্য সময়ে অতিরিক্ত খাওয়া যাবে না।

ওজন

ওজন কমানোর জন্য ব্যায়ামের ভূমিকা

ওজন কমাতে এবং শরীর সুস্থ রাখতে ব্যায়াম ক্যালোরি পোড়ানো, মেটাবলিজম বৃদ্ধি এবং পেশি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত শরীর চর্চা, বিশেষ করে অ্যারোবিক ব্যায়াম (যেমনঃ হাঁটা, দৌড়ানো) ও শক্তি প্রশিক্ষণ (ওয়েট ট্রেনিং), চর্বি কমিয়ে সুগঠিত শরীর পেতে সাহায্য করে। যদিও ৮০% ডায়েট ও ২০% ব্যায়াম ওজন কমানোর সেরা পদ্ধতি, তবুও ব্যায়াম দ্রুত চর্বি কমাতে সাহায্য করে।

আরও পড়ুনঃ চোখের নিচে কালো দাগ ও গর্ত দূর করার উপায়

প্রতিদিন নিয়মিত ব্যায়ামের ফলে মেদ কমানো, হৃদরোগ ও ডায়াবেটিস প্রতিরোধ ইত্যাদি করা সম্ভব। নিয়মিত শারিরিক ব্যায়াম (যেমনঃ দ্রুত হাঁটা, দৌড়ানো, সাঁতার কাটা) ওজন কমানোর পাশাপাশি হার্ট ও ডায়েবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। দ্রুত চর্বি পোড়াতে কার্যকরী একটা ব্যায়াম হলো দড়ি লাফ। HIT: High-Intensity Interval Training এটি কম সময়ে বেশি ক্যালোরি পোড়াতে সাহায্য করে। শরীর ফ্লেক্সিবল রাখা এবং ওজন নিয়ন্ত্রণে যোগব্যায়াম সহায়ক।

লেখকের শেষ মন্তব্য

৩০ দিনে ১০ কেজি ওজন কমানোর উপায় সম্পর্কে এই আর্টিকেলে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। আপনি যদি আপনার ওজন কমাতে চান তাহলে ওপরের এই আর্টিকেলের নিয়ম অনুযায়ী খাবার গ্রহণ ও ব্যায়াম করলে ইনশা'আল্লাহ খুব সহজে আর খুব তাড়াতাড়ি আপনি আপনার ওজন কমিয়ে ফেলতে পারবেন। ওপরের নিয়মগুলো অনুযায়ী কেউ যদি ডায়েট করে তাহলে ৩০ দিনেই ১০ কেজি ওজন কমিয়ে ফেলা সম্ভব। 

এছাড়াও এই আর্টিকেল বিষয়ে যদি আপনাদের কোন মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে তা অবশ্যই আমাদের জানাবেন। এতক্ষণ এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ। এরকম আরও আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইনফরমেশন বাজারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url