নিমপাতার উপকারিতা ও অপকারিতা
নিমপাতা আয়ুর্বেদিক গুণে ভরপুর একটি ঔষধি পাতা, যা রক্ত পরিষ্কার, ত্বকের উজ্জ্বলতা, ত্বকের সংক্রমণ দূর, ব্রণ কমানো এবং দাঁতের মাড়ি শক্ত করতে অত্যন্ত সাহায্য করে। এছাড়াও নিমের ডাল দাঁতের মাজন হিসেবে অনেক উপকারী। তবে অতিরিক্ত সেবন বিশেষ করে গর্ভাবস্থায় এটা এড়িয়ে চলাই ভালো।
নিমপাতা যেমন সবার শরীরের জন্য উপকারী তেমনই এটা কারো কারো শরীরের জন্য বিপদজনকও হতে পারে। তাই পরিমাণ মতো নিম পাতা ব্যবহার করা উচিত সবার। নিচে নিম পাতার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আলোচনা করা হলো যেন আপনারা সবাই নিম পাতা সঠিক ভাবে ব্যবহার করতে পারেন।
সূচিপত্রঃ নিমপাতার উপকারিতা ও অপকারিতা
- নিমপাতার উপকারিতা ও অপকারিতা
- নিমপাতার গুঁড়ো বানানোর নিয়ম
- নিমপাতার জুস বানানোর নিয়ম
- ত্বকের যত্নে নিমপাতার ব্যবহার
- চুলকানি বা চর্মরোগের জন্য নিমপাতার ব্যবহার
- নিমপাতার পুষ্টিগুণ, উপকার ও পার্শ্বপ্রতিক্রিয়া
- প্রতিদিন কতটুকু নিমপাতা খাওয়া উচিত
- কাদের জন্য নিমপাতা ক্ষতিকর
- সাধারণ মানুষের জন্য নিমপাতায় কি কি ক্ষতি হয়
- আমাদের শেষকথা
নিমপাতার উপকারিতা ও অপকারিতা
নিমপাতার উপকারিতা ও অপকারিতা কি? নিমপাতা খেলে কি কি উপকার হবে বা কি কি অপকার
হবে তা আমরা অনেকেই জানিনা। আমাদের মনে সবসময় এই প্রশ্ন গুলো ঘুরপাক খায়। আমরা
অনেকেই আছি যারা কোন জিনিসের সম্পর্কে ভালোভাবে না জেনেশুনেই সেই জিনিস গুলো
ব্যবহার করি, যেটা একদমই উচিত নয়। তাই আমরা আজকে নিমপাতার উপকারিতা ও অপকারিতা
সম্পর্কে জানবো।
নিমপাতা একটি ঔষধি উদ্ভিদ যা অ্যান্টিব্যাকটেরিইয়াল, অ্যান্টিফাঙ্গাস,
অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানে ভরপুর। এটি শরীরের রোগ
প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে, ত্বকের সমস্যায় এবং হজমশক্তি বাড়াতে দারুণ কাজ করে।
এছাড়াও ত্বক ও চুলের যত্নে, রক্ত পরিষ্কার করতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে,
দাঁতের মাড়ি শক্ত করতে, দাঁতের দুর্গন্ধ দূর করতে, দাঁত উজ্জ্বল করতে, পেটের
কৃমি দূর করতে ইত্যাদি কাজে নিমপাতা ব্যবহার করা হয়। নিমপাতা আমাদের শরীরের
জন্য অনেক উপকারী একটা ঔষধ বলা চলে। কারণ যে ব্যক্তি প্রতিদিন পরিমাণ মতো
নিমপাতা খায় তার শরীরে অসুখ-বিসুখ কম হয়। তাই সুস্থ থাকতে হলে নিয়মিত চার্ট
অনুযায়ী নিমপাতা খাওয়া শুরু করুন আপনিও।
নিমপাতা যে সবার জন্য সবসময় ভালো তা নয়। যেমন গর্ভাবস্থায় নিমপাতা খাওয়া উচিত
নয়। যদি আপনি গর্ভাবস্থায় নিমপাতা খান তবে আপনার গর্ভপাতের ঝুঁকি থাকতে পারে।
তাই গর্ভাবস্থায় নিমপাতা এড়িয়ে চলাই ভালো। আবার অতিরিক্ত নিমপাতা সেবন করলে
লিভার ও কিডনির সমস্যা হতে পারে, নিম্ম রক্তচাপ দেখা দিতে পারে ইত্যাদি। আবার
এটি শিশুদের ক্ষেত্রে ব্যবহার ক্ষতিকর হতে পারে। নিমপাতা স্বাস্থ্যের জন্য যেমন
উপকারী তেমনই এটির অতিরিক্ত ব্যবহার ঝুঁকির কারণ হতে পারে। তাই নিমপাতা পরিমাণ
মতো ব্যবহার করা উচিত আমাদের।
নিমপাতার গুঁড়ো বানানোর নিয়ম
আপনি কি নিমপাতা গুঁড়ো করে সংরক্ষণ করতে চান? তাহলে এই টপিকস আপনার জন্য।
আমরা নিমপাতা আমরা গুঁড়ো করেও ব্যবহার করতে পারি। নিমপাতা গুঁড়ো
করে সংরক্ষণ করে রাখা যায়। এতে অনেকদিন পর্যন্ত ব্যবহার করা যায়। ্নিচে এর
ফর্মুলা দেওয়া হলোঃ
- সংগ্রহ ও পরিষ্কারঃ তাজা নিমপাতা ডাল থেকে ছাড়িয়ে নিন এবং পরিষ্কার পানিতে ময়লা দূর করতে কয়েকবার ধুয়ে ফেলুন। এতে নিমপাতার সব ময়লা কেটে যাবে।
- শুকানোঃ পাতাগুলো ছায়াযুক্ত স্থানে বা হালকা রোদে ২-৩ দিন শুকিয়ে নিন যতক্ষণ না পাতাগুলো মচমচে হয়ে যায়। তবে তীব্র রোদে শুকাবেন না, না হলে এর ঔষধি গুনাগুণ নষ্ট হয়ে যেতে পারে।
- গুঁড়ো করাঃ শুকানো পাতাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন বা পাটায় বেটে নিন।
- সংরক্ষণঃ একটি এয়ারটাইট কাঁচের বয়ামে বা কৌটায় শুকনো জায়গায় সংরক্ষণ করুন। তবে এটি কাঁচের বয়ামে সংরক্ষণ করাই উত্তম।
নিমপাতার জুস বানানোর নিয়ম
নিমপাতার গুঁড়োর সাথে সাথে আমরা নিমপাতার রস বানিয়েও খেতে পারি। আপনি চাইলে
নিমের গুঁড়োর পানির সাথে মিশিয়ে জুস বানিয়ে খেতে পারেন, আবার চাইলে নিমপাতা
জ্বাল করে রস বানিয়েও খেতে পারেন। তাই নিমপাতার রস বানানোর উপায় নিচে দেওয়া
হলোঃ
- সংগ্রহ ও পরিষ্কারঃ প্রথমে তাজা তাজা নিমপাতা গাছ থেকে পেরে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন যাতে কোন ময়লা বা পোকা না থাকে।
- পিষে নেওয়াঃ ধুয়ে নেওয়ার পর পাটায় নিমপাতা গুলো পিষে নিন অল্প পানি দিয়ে বা আপনি চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তবে ব্লেন্ডারে একটু বেশি পানি দিবেন।
- ছাঁকাঃ পিষে নেওয়া হয়ে গেলে একটা পরিষ্কার সুতা কাপর দিয়ে পেস্টটুকু ছেঁকে রস বের করে নিন ভালোভাবে।
- পান করাঃ এই তেঁতো রস খালি পেটে প্রতিদিন ১-২ চা চামচ বা গ্লাসে বেশি করে পানি দিয়ে খেতে পারেন।
ত্বকের যত্নে নিমপাতার ব্যবহার
ত্বকের যত্নে নিমপাতা একটি প্রাকৃতিক ও অত্যন্ত কার্যকরী উপাদান। এটি ত্বকের
বিভিন্ন সংক্রমণ কমাতে অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। ত্বকের যত্নে
নিমপাতা বেস্ট একটা উপায়। নিচে এর ব্যবহার দেওয়া হলোঃ
- ব্রণ দূর করতেঃ নিমপাতার পেস্ট ব্রণের ওপরে সরাসরি লাগালে ব্রণ দ্রুত শুকায় ও ব্যাকটেরিয়া দূর হয়।
- ফেইস প্যাকঃ ফেইস প্যাক হিসেবে ১ চামচ নিমপাতার গুঁড়োর সাথে সামান্য পরিমাণ দই বা মধু মিশিয়ে ১৫ মিনিট রাখলে মুখের উজ্জ্বলতা বাড়ে। আবার নিমপাতার পেস্টের সাথে কাঁচা হলুদ মিশিয়ে মুখে মাখলেও মুখের উজ্জ্বলতা বাড়ে।
- ক্লিনজার হিসেবেঃ নিমপাতা ফুটিয়ে সেই পানি দিয়ে মুখ ধুলে মুখের গভীরের ময়লা ও অতিরিক্ত তেল দূর হয়।
- অ্যালার্জি বা র্যাশঃ নিমপাতা সিদ্ধ করা পানি দিয়ে গোসল করলে অ্যালার্জি কমে যায়।
- ব্ল্যাকহেডস ও হোয়াটহেডস কমানোঃ নিমপাতার পেস্টের সাথে বেসন বা চন্দনের গুঁড়ো মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগালে ব্ল্যাকহেডস ও হোয়াটহেডস কমে যায়।
চুলকানি ও চর্মরোগের জন্য নিমপাতার ব্যবহার
আপনার কি চুলকানি বা চর্মরোগের সমস্যা আছে? আপনি কি জানতে চান যে নিমপাতা
কিভাবে চুলকানি কমায়? তাহলে এই টপিকসটি পড়ুন। চুলকানি ও চর্মরোগের জন্য
নিমপাতা একটি প্রাকৃতিক ঔষধের মতো কাজ করে। এর মধ্যে থাকা
অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাস ত্বকের জীবাণু ধংস
করতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে। নিচে এর ব্যবহার উল্লেখ করা হলোঃ
- নিমপাতা দিয়ে গোসলঃ কিছু নিমপাতা ধুয়ে পরিষ্কার পানিতে ফুটিয়ে নিন এবং এই পানি দিয়ে গোসল করুন এতে আপনার শরীরের চুলকানি, অ্যালার্জি ভালো হয়ে যাবে।
- নিমপাতার পেস্টঃ চুলকানির জায়গায় নিমপাতা বেটে লাগালে চুলকানি ভালো হয়ে যায়।
- মাথায় খুশকিঃ মাথার খুশকির জন্য নিমপাতার পেস্ট প্রয়োজন। নিমপাতার পেস্ট যদি মাথায় লাগানো যায় তাহলে খুশকি আস্তে আস্তে কমে যায়।
- দীর্ঘস্থায়ী চর্মরোগ দূর করতে নিমপাতাঃ দীর্ঘস্থায়ী চর্মরোগ দূর করতে নিমপাতা ও হলুদের পেস্ট লাগানো উত্তম।
- নিমপাতার বড়িঃ একবারে গোরা থেকে চর্মরোগ দূর করতে প্রতিদিন ২-৩টি নিমপাতার বড়ি খাওয়া ভালো।
আরও পড়ুনঃ
বাংলাদেশের ৬৪ জেলার দর্শনীয় স্থান
নিমপাতার পুষ্টিগুণ, উপকার ও পার্শ্বপ্রতিক্রিয়া
নিমপাতা অ্যান্টি উপাদান সমৃদ্ধ একটি ঔষধি পাতা যা রক্ত পরিষ্কার, চর্মরোগ
নিরাময়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, ত্বকের যত্নের উন্নতিতে দারুণ কাজ করে। এটি
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সাহায্য করে, এবং ব্রণ ও মুখের তেল দূর
করতে সাহায্য করে। নিমে নিমবিন, নিমবিনিন, এবং নিমবিনাডিন সহ বিভিন্ন
সক্রিয় উপাদান রয়েছে। এতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহবিরোধী
উপাদান পাওয়া যায়, যা শরীরকে সুস্থ রাখে।
তবে নিমপাতা বেশি খাওয়া বা বেশি ব্যবহার করা উচিত না। কারণ এর উপকারের
পাশাপাশি পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। বেশি বেশি নিমপাতা খেলে লিভারের
সমস্যা হতে পারে আব্র কিডনির সমস্যাও হতে পারে। সব জিনিসেরই সাইড ইফেক্ট
আছে । তাই পরিমাণ মতো নিমপাতা ব্যবহার করা উচিত সুস্থ থাকার জন্য।
প্রতিদিন কতটুকু নিমপাতা খাওয়া উচিত
প্রতিদিন কতটুকু নিমপাতা খাওয়া উচিত বা খাবেন এই নিয়ে কি টেনশনে আছেন? আপনি
কি কনফিউজড? আর টেনশনের কোন কারণ নেই। কারণ আমরা নিয়ে এসেছি নিমপাতা খাওয়ার
এক পারফেক্ট চার্ট যা আপনাকে অনেক সাহায্য করবে। নিচে নিমপাতা খাওয়ার
প্রতিদিনের একটা পরিমাপ দেওয়া হলোঃ
- নিমের গুঁড়াঃ যদি আপনি নিমের গুঁড়া করে পানি দিয়ে মিশিয়ে খেতে চান তবে প্রতিদিন সকালে খালি পেটে ১ গ্লাস পানির মধ্যে ১ চামচ নিমের গুঁড়া মিশিয়ে খেতে পারেন।
- নিমের রসঃ আপনি চাইলে নিমপাতা ব্লেন্ড করে নিমের রস ছেঁকে প্রতিদিন সকালে খালি পেটে ২-৩ চামচ খেতে পারেন।
- নিমের বড়িঃ নিমপাতার বড়ি বানিয়েও খাওয়া যায়। তাই প্রতিদিন ৩-৪টি বড়ি সকালে খালি পেটে খাবেন।
- নিমপাতাঃ অনেকে নিমপাতা কাঁচা চিবিয়েও খায়। তবে অবশ্যই সেটা ভালোভাবে ধুয়ে খেতে হবে।
এখান থেকে আপনার যেভাবে ইচ্ছা সেভাবেই খেতে পারেন, তবে সবগুলো নিয়মে একবারে
খাবেন না। নিমপাতা সবসময় সকালে খালি পেটে খাওয়াই উত্তম। তাই সকালে খাওয়ার
চেষ্টা করবেন, এতে বেশি উপকার পাবেন।
কাদের জন্য নিমপাতা ক্ষতিকর
নিমপাতা যে সবসময় সবার জন্য উপকারী হয় তা নয়। এটি অনেক সময় মরণব্যাধিও হয়ে
উঠতে পারে। আপনি কি জানেন নিমপাতা আপনার জন্য উপকারী কিনা? যদি না জানেন
তাহলে এই পোস্ট এর মাধ্যমে জেনে নিন আপনার জন্য নিমপাতা স্বাস্থ্যকর
কিনা।
- লিভারের সমস্যাজনিত ব্যক্তিঃ যাদের লিভারের সমস্যা আছে তাদের জন্য নিমপাতা অস্বাস্থ্যকর। তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে পারেন।
- কিডনির সমস্যাজনিত ব্যক্তিঃ যাদের কিডনি ড্যামেজ বা কিডনিতে সমস্যা আছে তাদের জন্য নিমপাতা এড়িয়ে চলাই ভালো। এর জন্য ডাক্তারের পরামর্শ নিতে হবে।
- গর্ভপতিদের জন্যঃ গর্ভপতিদের জন্য নিমপাতা খাওয়া একবারে নিষিদ্ধ। কারণ গর্ভাবস্থায় নিমপাতা খেলে গর্ভপাতের ঝুঁকি থাকে।
- বিবাহিত দম্পত্তিদের জন্যঃ যারা বিবাহিত এবং সন্তান চাচ্ছেন তাদের জন্য নিমপাতা খাওয়া ঠিক না।
- র্যাশজনিত সমস্যায়ঃ যাদের নিমপাতা খেলে বা মাখলে চুলকায় বা র্যাশ হয় তাদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
সাধারণ মানুষের জন্য নিমপাতায় কি কি ক্ষতি হয়
অতিরিক্ত নিমপাতা সেবন বা নিমপাতা সেবনে কোন ভুল করলে সাধারণ মানুষের
কয়েকটি লক্ষণ দেখা দিতে পারে শরীরের মধ্যে। তাই কোনকিছুই অতিরিক্ত খাওয়া
উচিত না আমদের। নিমপাতা অতিরিক্ত ব্যবহার করলেও মানুষের শরীরে কিছু খারাপ
লক্ষণ দেখা দিতে পারে। নিচে এরকম কিছু লক্ষণ উল্লেখ করা হলোঃ
- গ্যাসের সমস্যাঃ অতিরিক্ত নিমপাতা খেলে গ্যাসের সমস্যা হতে পারে, পেট ব্যাথা হতে পারে।
- বমি বমি ভাব হওয়াঃ অনেকের বমি বমি ভাব হতে পারে বা বমিও হতে পারে অতিরিক্ত নিমপাতা খেলে বা ব্যবহার করলে।
- লিভার বা কিডনির ক্ষতিঃ দীর্ঘ সময় ধরে একটানা নিমপাতা খেলে লিভার বা কিডনির সমস্যা দেখা দিতে পারে।
- ব্লাড সুগার কমে যাওয়াঃ নিমপাতা রক্তে শর্করার মাত্রা দ্রুত কমিয়ে দেয়, যা ডায়াবেটিস রোগীদের জন্য (যারা ইতোপূর্বেই ঔষধ সেবন করেছেন) তাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
- শিশুদের জন্য বিষাক্তঃ শিশুদের জন্য নিমপাতার রস খাওয়া বা তেল ব্যবহার করা অত্যন্ত ক্ষতিকর এবং বিষক্রিয়া সৃষ্টি হতে পারে। তাই শিশুদের থেকে নিমপাতা সবসময় দুরেই রাখবেন।
- একটানা নিমপাতা খাওয়াঃ একটানা নিমপাতা দীর্ঘদিন খাওয়া যেকোনো শরীরের জন্যই ক্ষতির কারণ হতে পারে, তাই একটানা দীর্ঘদিন না খেয়ে গ্যাপ দিয়ে খান।
আরও পড়ুনঃ
কিভাবে বাংলা আর্টিকেল লিখতে হয়
আমাদের শেষকথা
নিমপাতার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আলোচনা শুরু করে আমরা বিস্তারিত
ভাবে নিমপাতার গুরুত্ব সম্পর্কে জেনেছি। নিমপাতা আমাদের শরীরের জন্য অনেক
উপকারী একটা ঔষধ। আপনি যদি নিয়মিত নিমপাতা খেয়ে থাকেন তাহলে সবার আগে
আপনাকে অবশ্যই ওপরের বিষয়গুলো সম্পর্কে জানতে ও বুঝতে হবে।
আপনার জন্য আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে এটাই যে নিমপাতার
উপকারিতা ও অপকারিতা ২টাই রয়েছে, তাই অতিরিক্ত নিমপাতা খাওয়া ও নিমপাতার
ব্যবহারের আগে এই বিষয়গুলো জেনে নিবেন। এরকম আরও আর্টিকেল পড়তে
চাইলে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য
ধন্যবাদ।
.jpg)
.jpg)
.jpg)
ইনফরমেশন বাজারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url