কিভাবে বাংলা আর্টিকেল লিখতে হয়

একটি মানসম্মত বাংলা আর্টিকেল লেখার জন্য আকর্ষণীয় বিষয় নির্বাচন, তথ্যভিত্তিক মূল আলোচনা, সঠিক গঠন (ভূমিকা, বডি, উপসংহার) এবং সহজ-সরল ভাষা ব্যবহার করা জরুরি যেন পাঠকদের বুঝতে অসুবিধা না হয়।
বাংলা আর্টিকেল লেখার জন্য কি-ওয়ার্ড রিসার্চ, ছোট অনুচ্ছেদ, বানান শুদ্ধতা এবং শেষে প্রুফরিডিং বা সম্পাদনা করা অপরিহার্য। এই আর্টিকেল এর মাধ্যমে কিভাবে বাংলা আর্টিকেল লিখতে হয় এটা সঠিকভাবে জানানোর চেষ্টা করব।

সূচিপত্রঃ আর্টিকেল লেখার নিয়ম

বাংলা আর্টিকেল লিখে আয়

আপনি ওয়েবসাইটে বাংলা ব্লগ পোস্ট বা আর্টিকেল লিখে মাসে ২০০০০+ টাকা আয় করতে পারবেন। বাংলা আর্টিকেল লিখে আয় করা বর্তমানে জনপ্রিয় একটি মাধ্যম। বাংলা আর্টিকেল লিখে আয় করার জন্য আপনার নিজস্ব দক্ষতা ও প্যাশন অনুযায়ী বিষয় নির্বাচন করুন, ছোট অনুচ্ছেদে তথ্যবহুল ও এসইও (SEO) ফ্রেন্ডলি কন্টেন্ট তৈরি করুন। আর বাংলা ব্লগ পোস্ট বা আর্টিকেল এর মধ্যে এডসেন্স দিয়েও মাসে ৮০০০০+ টাকা আয় করা সম্ভব।

আর্টিকেল লেখার নিয়ম

বাংলা আর্টিকেল লেখার জন্য আপনাকে অনেক কিছু শিখতে হবে। যেমন- স্ক্রীনশট নেওয়া, ইমেজ তৈরি করা, বাংলা টাইপিং করা, অভ্র কি-বোর্ড সম্পর্কে সব কিছু আয়ত্তে থাকা, সুচিপত্র তৈরি করা, আরও পড়ুন অপশন তৈরি করতে পারা, ইমেজ আপলোড করতে পারা ইত্যাদি। এগুলো শিখলেই কেবল আপনি বাংলা আর্টিকেল লিখে আয় করতে পারবেন।

স্ক্রীনশট নেওয়ার নিয়ম

সবার প্রথমে আপনার ল্যাপটপে PRT SC অপশন ে ক্লিক করতে হবে। এর পরে ল্যাপটপের টাচপ্যাডে ২ বার ক্লিক করে টেনে আপনার কাঙ্ক্ষিত জায়গা অনুযায়ী নিচে নামাতে হবে, এর পরে টাচপ্যাড ছেরে দিতে হবে। এভাবে আপনি আপনার ল্যাপটপে আপনার প্রয়োজন অনুযায়ী স্ক্রীনশট নিতে পারেন। স্ক্রীনশট পিকচারে যেন অতিরিক্ত অংশ না থাকে সেগুলো খেয়াল রাখতে হবে। নিচে এরকম একটি ছবি আপলোড করা হলোঃ

কন্টেন্ট লেখার নিয়ম

কন্টেন্ট লেখার সময় সাধারণত সবার ওপরে ভুমিকা লিখতে হয়। সেই ভুমিকা সাধারণত ২-৩ লাইন লেখার পরে একটা ইমেজ আপলোড দিতে হয়। আবার তারপরে আরো ২-৩ লাইন লিখতে হয়। এই পুরোটা মূলত ভুমিকার মধ্যেই পড়ে। তারপর সূচিপত্র দিয়ে স্টার্ট করতে হয়। সূচিপত্রে সেইসব টপিকস থাকবে যা আপনি কন্টেন্টে লিখবেন। তারপরে আপনার টাইটেলের বিষয় সম্পর্কে ডিটেইলসে লিখতে হবে। লিখার মাঝে মধ্যে ইমেজ আপলোডও করতে হবে। লেখার মাঝে মাঝে আরও পড়ুন সেকশন এড করতে হবে। আর সবার শেষে উপসংহারে কিছু লিখতে হবে। এভাবে যদি আপনি কন্টেন্ট লিখেন তাহলে পাঠক-পাঠিকাদেরও পড়তে ভালো লাগবে।

উপসংহার 

আপনি যদি ঘরে বসে অনলাইনে টাকা ইনকাম করতে চান তবে বাংলা আর্টিকেল লিখে টাকা ইনকাম হবে সব থেকে সেরা ও সহজ মাধ্যম। বাংলা কন্টেন্ট রাইটিং জব বা নিজে একটি ওয়েবসাইট খুলে আর্টিকেল লিখে টাকা ইনকাম করতে হলে আপনাকে বাংলা আর্টিকেল লিখা শিখতেই হবে। সঠিক নিয়ম-নীতি মেনে নিয়মিত আর্টিকেল লিখলে খুব তারাতারি আয় করা সম্ভব।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইনফরমেশন বাজারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url