ফ্রিল্যান্সিং এ সব থেকে ডিমান্ডেবল সেক্টর কোনটি

আপনি কি জানেন, ফ্রিল্যান্সিং এ সব থেকে ডিমান্ডেবল সেক্টর কোনটি? ফ্রিল্যান্সিং এ সব থেকে ডিমান্ডেবল সেক্টর হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আপনি কি জানেন ডিজিটাল মার্কেটিং কি? বা ফ্রিল্যান্সিং করে কিভাবে টাকা ইনকাম করা যায়? বর্তমানের এই ডিজিটাল যুগে এসে আমাদের সবারই অনলাইন ইনকাম সম্পর্কে ধারণা রাখা উচিত।

তাই আমরা আজকে জানবো বর্তমানে ফ্রিল্যান্সিং এ সব থেকে ডিমান্ডেবল সেক্টর সম্পর্কে। আপনার যদি অনলাইন ইনকাম সম্পর্কে কোন ধারণা না থাকে তবে আমদের এই আর্টিকেল আপনাকে অনেক সাহায্য করবে। তাহলে চলুন জেনে নেই বর্তমানে ফ্রিল্যান্সিং এ সব থেকে ডিমান্ডেবল সেক্টর সম্পর্কে।

সূচিপত্রঃ ফ্রিল্যান্সিং এ সব থেকে ডিমান্ডেবল সেক্টর কোনটি  

ফ্রিল্যান্সিং এ সব থেকে ডিমান্ডেবল সেক্টর কোনটি

ফ্রিল্যান্সিং এ সব থেকে ডিমান্ডেবল সেক্টর কোনটি এটা অনেকেরই অজানা। বর্তমানে ফ্রিল্যান্সিং এ সব থেকে জনপ্রিয় সেক্টর হলো ডিজিটাল মার্কেটিং। আজকের এই অনলাইন ব্যবসার যুগে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এসইও, এবং পেইড অ্যাড ক্যাম্পেইনের চাহিদা ব্যাপক। এই ক্ষেত্রে সৃজনশীলতা ও কৌশলগত চিন্তার সুযোগ দেয়, যা নতুনদের জন্য একটি চমৎকার ও ভবিষ্যৎমুখী ক্যারিয়ার। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে এখন সবাই লাখ লাখ টাকা আয় করছে। এটি একটি অনলাইন মার্কেটপ্লেস অর্থাৎ অনলাইনে মার্কেটিং করে বিভিন্ন প্রডাক্ট সেল করে টাকা ইনকাম করা যায়। 

আরও পড়ুনঃ অল্প পড়ে ভালো রেজাল্ট করার উপায়

ব্যবসার প্রচার ও প্রসারে ইন্সটাগ্রাম, ফেসবুক, টিকটক এবং গুগল অ্যাডস এর চাহিদা দিন দিন বেড়ে যাওয়ার কারণে ডিজিটাল মার্কেটিং সবচেয়ে আপডেট ও চাহিদাসম্পন্ন দক্ষতা হিসেবে গণ্য হচ্ছে। আপনি যদি কোন ব্যবসা করতে চান তাহলেও আপনাকে ডিজিটাল মার্কেটিং বিষয়ে ধারণা রাখতে হবে।আবার অনেকে আছে যারা টাকার বিনিময়ে অন্যের কাজগুলো করে দেয়। ফ্রিল্যান্সিং এর মধ্যে তো অনেক ধরনের সেক্টরই আছে, তবে এই সবগুলোর মধ্যে ডিজিটাল মার্কেটিংই হলো বর্তমানে সেরা ইনকাম সেক্টর।

আপনি কেন ফ্রিল্যান্সিং শিখবেন

ফ্রিল্যান্সিং শিখে কি আসলেই টাকা ইনকাম করা যায়? ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি? ফ্রিল্যান্সিং শিখলে কি হবে? আপনার মনেও কি এই ধরনের প্রশ্ন এসেছে? তবে আপনাকে সবার আগে বুঝতে হবে যে, ফ্রিল্যান্সিং কি? 

ফ্রিল্যান্সিং হলো কোন প্রতিষ্ঠানের আন্ডারে অফিসে বসে থেকে ঘণ্টার পর ঘণ্টা কাজ না করে বাসায় মুক্তভাবে বসে থেকে ইন্টারনেটের মাধ্যমে নিজস্ব দক্ষতা ব্যবহার করে দেশ-বিদেশের বিভিন্ন ক্লায়েন্টের কাজ করা এবং অর্থ উপার্জন করা। একে এক প্রকার স্বাধীন পেশাও বলা যেতে পারে। কারণ এর ধরাবাঁধা অফিস বা কোন বসের চাপ নেই। Fiverr, Upwork, Freelancer-এর মতো অনলাইন প্লাটফর্মের মাধ্যমে এইসব কাজ পাওয়া যায়। এখানে প্রজেক্ট বা চুক্তিভিত্তিক কাজ করা হয়, যেমনঃ ঘণ্টা বা দিন ভিত্তিক, আবার মাস ভিত্তিকও কাজ করা যায়। 

বর্তমান যুগ এখন অনেক এগিয়ে গেছে। এই যুগে এসে আপনি যদি এগুলো সম্পর্কে না জানেন তাহলে আপনি অনেক পিছিয়ে আছেন। ঘরে বসে বৈদেশিক মুদ্রা অর্জন করা, নিজের সুবিধামতো কাজের সময় নির্ধারণ করে কাজ করা এখন টাকা ইনকাম করার জন্য অনেক সহজ একটা মাধ্যম হয়ে গেছে সবার জন্য। আপনি যদি শিক্ষার্থী, গৃহিণী, কর্মজীবী হন তাহলে ডিজিটাল মার্কেটিং হতে পারে আপনার জন্য অবসর সময়ের বেস্ট ইনকাম। আর আপনি যদি ব্যবসায়ী হন বা ভবিষ্যতে ব্যবসা করতে চান তাহলে আপনার প্রডাক্ট মার্কেটিং এর জন্য অবশ্যই আপনাকে ডিজিটাল মার্কেটিং শিখতে হবে। 

ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি

ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল ও সম্ভাবনাময়, বিশেষ করে ২০২৬ সালের মধ্যে বিশ্বজুড়ে প্রায় ৬০% পেশাদার মানুষ ফ্রিল্যান্সিং এর দিকে ঝুঁকছে। AI এর আগমনের জন্য কাজের ধরন বদলালেও দক্ষ ফ্রিল্যান্সারের চাহিদা বরং বেড়ে গিয়েছে। তাই আপনি যদি ভেবে থাকেন ফ্রিল্যান্সিং করবেন তাহলে আপনি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলোঃ

  • উজ্জ্বল সম্ভাবনা ও প্রবৃদ্ধিঃ ২০২৮ সালের মধ্যে ফ্রিল্যান্স প্লাটফর্মের বাজার ১২.১৫ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। তাই আপনিও বসে না থেকে এখনই ফ্রিল্যান্সিং শুরু করুন, কারণ এটি আপানর উজ্জ্বল ভবিষ্যতের একটি সুযোগ হতে পারে।
  • দক্ষতার ওপর গুরুত্বঃ ক্লায়েন্ট সবসময় দক্ষ ব্যক্তি খুঁজে কাজের জন্য। তাই নিজেকে দক্ষ করে তুলুন তাহলে ফ্রিল্যান্সিং বাজারে টিকে থাকতে পারবেন।
  • বিভিন্ন কোম্পানির মানসিকতাঃ খরচ কমানোর জন্য বিভিন্ন কোম্পানি স্থায়ী কর্মীর পরিবর্তে ফ্রিল্যান্সারদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। এটা হতে পারে আপনার জন্য অনেক বড় সুযোগ। 
  • উচ্চ আয়ের সুযোগঃ সঠিক দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে ফ্রিল্যান্সিং এ অত্যন্ত সম্মানজনক ও উচ্চ আয়ের ক্যারিয়ার গড়া সম্ভব, যা প্রথাগত চাকরির চেয়ে বেশি ভালো। 

ফ্রিল্যান্সিং শুরু করার প্রয়োজনীয় সরঞ্জাম

আপনি যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চান তবে আপনার কিছু প্রয়োজনীয় জিনিস থাকতে হবে। এগুলো ছাড়া আপনি কখনই ফ্রিল্যান্সিং করতে পারবেন না। নিচে এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলোঃ 

  • কম্পিউটার/ল্যাপটপঃ অন্তত কোর i3 বা i5 প্রসেসর, ৮ জিবি র‍্যাম এবং এসএসডি (SSD) স্টোরেজ সমৃদ্ধ পিসি বা ল্যাপটপ দরকার। গ্রাফিক্স বা ভিডিও এডিটিং এর জন্য আরও শক্তিশালী কনফিগারেশনের ল্যাপটপ বা পিসি প্রয়োজন।
  • ইন্টারনেট সংযোগঃ নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট প্রয়োজন। 
  • দক্ষতাঃ ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ভিডিও এডিটিং  ইত্যাদির মতো একটি সুনির্দিষ্ট দক্ষতা প্রয়োজন।
  • পেমেন্ট মেথডঃ পেমেন্ট রিসিভ করার জন্য ব্যাংক অ্যাকাউন্ট,  Payoneer বা Paypal প্রয়োজন।
  • প্লাটফর্মঃ Fiverr, Upwork বা Linkedin এ নিজের একটি করে প্রফাইল থাকতে হবে। 

ফ্রিল্যান্সিং করতে কি কি দক্ষতা প্রয়োজন

ফ্রিল্যান্সিং এর জন্য নির্দিষ্ট কিছু কারিগরি দক্ষতার পাশাপাশি আরও কিছু জিনিস থাকা প্রয়োজন যেগুলো ছাড়া আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। আর এগুলো যদি আপনার না থাকে তাহলে ফ্রিল্যান্সিং পেশায় আপনার ঢুকাও ঠিক হবে না। নিচে এর সম্পর্কে বিস্তারিতভাবে দেওয়া হলোঃ

  • নির্দিষ্ট কারিগরি দক্ষতাঃ গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডেভলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি বিষয়ে দক্ষ হতে হবে।
  • ইংরেজিতে দক্ষতাঃ আপনাকে ভালোভাবে ইংরেজি জানতে হবে, ইংরেজিতে ক্লায়েন্টদের সাথে কথা বলতে হবে।
  • ধৈর্যঃ ফ্রিল্যান্সিং করতে গেলে অনেক সময় ছোট একটা ভুলের কারণে একই জিনিস বারবার করতে হয়। তাই আপনার ধৈর্য থাকতে হবে। 
  • কম্পিউটার/ইন্টারনেট চালনায় দক্ষতাঃ কম্পিউটারের বেসিক কিছু বিষয় আপনাকে জেনে রাখতে হবে। যেন পরে কোন সমস্যা না হয়।
  • নতুন কিছু শেখার মানসিকতাঃ ইন্টারনেটের যুগে এখন প্রায় সবকিছুই আপডেট হতেই থাকে তাই নতুন কিছু শিখার মন-মানসিকতা থাকা জরুরি।

ডিজিটাল মার্কেটিং এর জনপ্রিয় সেক্টর সমূহ

ফ্রিল্যান্সিং এ সব থেকে ডিমান্ডেবল সেক্টর কোনটি এর উত্তরে বলা যায় ফ্রিল্যান্সিং এর মধ্যে বর্তমানে ডিজিটাল মার্কেটিং হলো ফ্রিল্যান্সিং এর জনপ্রিয় সেক্টর সমূহের মধ্যে একটি। তবে ডিজিটাল মার্কেটিং এর মধ্যেও অনেক ধাপ রয়েছে । নিচে এর ধাপগুলো সম্পর্কে আলোচনা করা হলোঃ 

  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং(SMM) ঃ ফেসবুক, ইন্সটাগ্রাম, লিংকডইন, ইউটিউব, টিকটক ইত্যাদির মাধ্যমে পণ্য বা সেবার প্রচার ও ব্র্যান্ড সচেতনতা তৈরি করা।
  • সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন(SEO) ঃ ওয়েবসাইটকে গুগলের মতো সার্চ ইঞ্জিনের প্রথম পাতায় নিয়ে আসার প্রক্রিয়া, যাতে অর্গানিক বা ফ্রি ট্রাফিক বাড়ে। 
  • কন্টেন্ট মার্কেটিংঃ ব্লগ, আর্টিকেল, ভিডিও বা বিভিন্ন মূল্যবান তথ্য শেয়ার করে গ্রাহক আকৃষ্ট করা। 
  • সার্চ ইঞ্জিন মার্কেটিং(SEM) ঃ গুগল বা বিং- এ টাকা দিয়ে বিজ্ঞাপন দেখার মাধ্যমে দ্রুত কাস্টমার নিয়ে আসা। 
  • ইমেইল মার্কেটিংঃ গ্রাহকদের সরাসরি ইমেইল এর মাধ্যমে পণ্যের আপডেট, অফার ইত্যাদি শেয়ার করা। 
  • ভিডিও মার্কেটিংঃ ইউটিউব বা অন্যান্য প্লাটফর্মে ভিডিওর মাধ্যমে মার্কেটিং করা।

ফ্রিল্যান্সিং এর সেক্টর গুলো কি কি

ফ্রিল্যান্সিং হলো প্রথাগত চাকরির বাইরে মুক্ত পেশা। যেখানে নিজের দক্ষতা ব্যবহার করে ঘরে বসে কাজ করে টাকা ইনকাম করা যায়। ফ্রিল্যান্সিং এর অনেক সেক্টর রয়েছে, তাই যে যেটা বেশি পারে সেটা নিয়েই কাজ করে। আপনি যদি ফ্রিল্যান্সিং এর যেকোনো একটি সেক্টর সম্পর্কে ভালোভাবে জানেন তাহলে সেটা নিয়েই কাজ করতে পারবেন। তাহলে চলুন ফ্রিল্যান্সিং এর সেক্টরগুলো সম্পর্কে জেনে নেই।

  • ডিজিটাল মার্কেটিংঃ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও(SEO), গুগল অ্যাডস, কন্টেন্ট রাইটিং হলো এই সেক্টরের কাজ।
  • ওয়েব ডিজাইন ও ডেভলপমেন্টঃ ওয়েবসাইট তৈরি ও রক্ষণাবেক্ষণ। এতে ওয়ার্ডপ্রেস, শপিফাই, ফ্রন্ট-এন্ড ও ব্যাক-এন্ড ডেভলপমেন্ট অন্তর্ভুক্ত। 
  • গ্রাফিক ডিজাইনঃ লোগো ডিজাইন, ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া ব্যানার, এবং UI/UX ডিজাইন ইত্যাদি এর অন্তর্ভুক্ত।
  • ভিডিও এডিটিং ও অ্যানিমেশনঃ ইউটিউব ভিডিও, বিজ্ঞাপন এবং সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও এডিটিং এর অন্তর্ভুক্ত।
  • কন্টেন্ট রাইটিং ও কপিরাইটিংঃ ব্লগ পোস্ট, ওয়েব কন্টেন্ট ও মার্কেটিং কন্টেন্ট লেখা।
  • অ্যাপ ডেভলপমেন্টঃ অ্যান্ড্রয়েড বা আইওএস (iOS) অ্যাপ তৈরি।
  • ডাটা এন্ট্রি ও ভার্চুয়াল অ্যাসিসটেন্টঃ প্রশাসনিক কাজ, ডাটা এন্ট্রি ও ইমেইল ম্যানেজমেন্ট এর প্রধান কাজ।

নতুন ফ্রিল্যান্সারদের জন্য সেরা মার্কেটপ্লেস কোনটি

নতুন ফ্রিল্যান্সারদের জন্য কাজের ধরন অনুযায়ী সেরা মার্কেটপ্লেস হলো Fiverr, Upwork, Linkedin এবং Freelancer.com । কাজের ধরন অনুযায়ী এগুলো ভাগ হয়। একেক রকম কাজের জন্য একেকটা মার্কেটপ্লেস ব্যবহার করা হয়। নিচে বুঝার সুবিধার্থে এগুলো নিয়ে আলোচনা করা হলোঃ 

  • Fiverr: নতুনদের জন্য সবচেয়ে জনপ্রিয় একটি মার্কেটপ্লেস। এখানে "Gig" (সেবা) তৈরি করে রাখতে হয়, বায়াররা নিজে এসে কাজ দেয়। ছোট কাজের মাধ্যমে দ্রুত শুরু করার জন্য এটা পারফেক্ট মার্কেটপ্লেস।
  • Upwork: বিশ্বের অন্যতম বড় প্লাটফর্ম। এখানে প্রজেক্ট বিড করতে হয়। এখানে ভালোমানের বায়ার বেশি এবং দীর্ঘমেয়াদী কাজের সুযোগ রয়েছে। 
  • Freelancer.com: এখানে কন্টেস্টে অংশগ্রহণ করে কাজের সুযোগ রয়েছে, যা নতুনদের পোর্টফলিও তৈরির জন্য ভালো। 
  • PeoplePerHour: মূলত ইউকে-ভিত্তিক যেখানে ঘণ্টা ভিত্তিক বা ছোট প্রজেক্ট এর কাজ পাওয়া যায়। 
  • Linkedin: প্রফেশনাল নেটওয়ার্ক এর মাধ্যমে ডিরেক্ট ক্লায়েন্ট পাওয়ার জন্য এটি একটি চমৎকার প্লাটফর্ম।

ফ্রিল্যান্সিং এ সব থেকে বেশি বেতনের সেক্টর কোনটি

২০২৬ সালের তথ্য অনুযায়ী ফ্রিল্যান্সিং এর সব থেকে বেশি বেতনের সেক্টরগুলোর মধ্যে অন্যতম হলো AI ও মেশিন লার্নিং। এছাড়াও আরও কয়েকটা সেক্টর আছে যেগুলো থেকে প্রতিনিয়ত অনেক টাকা ইনকাম করা যায়। এরকম বেস্ট কয়েকটি সেক্টর নিচে উল্লেখ করা হলোঃ

  • AI ও মেশিন লার্নিংঃ কৃত্তিম বুদ্ধিমত্তা বা AI বিশেষজ্ঞ এবং মেশিন লার্নিং ইঞ্জিনিয়াররা সব থেকে বেশি টাকা ইনকাম করে। তাই আপনি যদি বেশি টাকা ইনকাম করতে চান তাহলে এই সেক্টরে যেতে পারেন।
  • ব্লকচেইন/WEB3 ইঞ্জিনিয়ারঃ ব্লকচেইন ডেভলপাররা স্মার্ট কন্ট্রাক্ট এবং ডিসেন্ট্রালাইজড অ্যাপস তৈরি করে। এভাবে তারা প্রতি ঘণ্টায় 54$-200$ পর্যন্ত আয় করে।
  • ডিজিটাল মার্কেটিংঃ ডিজিটাল মার্কেটিং করে এখন সবাই অনেক বেশি টাকা আয় করছে। আর এটি ওপরের সেক্টরগুলো থেকে তুলনামূলক সহজ। আপনি যদি নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে আপনি এটি চয়েস করতে পারেন।
  • সাইবার সিকিউরিটিঃ এদের কাজ হলো ইন্টারনেট এর সব কিছুতে নিরাপত্তা দেওয়া। এরা ঘণ্টায় 40-90$ আয় করে থাকেন।
  • সফটওয়্যার ও অ্যাপ ডেভলপমেন্টঃ iOS, Android এবং কাস্টম অ্যাপ ডেভলপারদের কাজের চাহিদা ও আয় প্রচুর।

ফ্রিল্যান্সিং শিখবো কিভাবে

বাংলাদেশে এমন অনেক প্রতিষ্ঠান আছে যারা ফ্রিল্যান্সিং শিখায়। আপনার উচিত এরকম কয়েকটি প্রতিষ্ঠানের সম্পর্কে খোঁজ নেওয়া। তাদের ওয়েবসাইট ভিজিট করা, তাদের ফেসবুক পেজে একটিভ থাকা। বাংলাদেশে যতগুলো আইটি প্রতিষ্ঠান আছে তাদের মধ্যে সবাই কিন্তু ভালোভাবে শিখায় না, তাই আপনাকে অবশ্যই যাচাইবাছাই করেই ভর্তি হতে হবে। 

আপনি ফ্রিল্যান্সিং এর যেকোনো সেক্টরেই ভর্তি হতে পারেন। আইটি কর্তিপক্ষের দেখানো নিয়ম অনুযায়ী আর রেগুলার ক্লাসের মাধ্যমে আপনিও ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। অথবা আপনি চাইলে অনলাইন কোর্সেও ভর্তি হতে পারেন। আপনি যদি চান যে ঘরে বসে ফ্রিল্যান্সিং শিখবেন তাহলে অনলাইনে বিভিন্ন পেজে টাকার বিনিময়ে তাদের ক্লাসগুলো আপনি করতে পারবেন।

আমাদের শেষকথাঃ ফ্রিল্যান্সিং এ সব থেকে ডিমান্ডেবল সেক্টর কোনটি

ফ্রিল্যান্সিং এ সব থেকে ডিমান্ডেবল সেক্টর কোনটি এই আর্টিকেল সম্পর্কে আলোচনা করে আমরা এটা জানতে পারলাম যে ডিজিটাল মার্কেটিং হলো বর্তমানে ফ্রিল্যান্সিং এ সব  থেকে ডিমান্ডেবল সেক্টর। আমরা জানতে পারলাম যে, বর্তমানে ফ্রিল্যান্সিং এ কোন কাজের চাহিদা বেশি। এটি নতুন ফ্রিল্যান্সারদের জন্য একদম পারফেক্ট আর সহজ মাধ্যম। এর মাধ্যমে ভালো টাকাও ইনকাম করা যায়। তাই ব্যক্তিগতভাবে আমাদের পরামর্শ থাকবে যে আপনি যদি এই সেক্টর সম্পর্কে কাজ না জানেন তাহলে শীঘ্রই এর কাজগুলো আয়ত্ত করে নিন। এতে আপনার ভবিষ্যতের জন্যই ভালো হবে। এরকম আরও আর্টিকেল পড়ার জন্য আমাদের ওয়েবসাইট এর সাথেই থাকুন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইনফরমেশন বাজারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url