কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায়
ফ্রি টাকা ইনকাম বা বিনা পরিশ্রমে ইনকাম কিভাবে করা যায় সেই সম্পর্কে আমরা আজকে নিশ্চিত ভাবে জানবো। ঘরে বসে শুধু যে অনলাইনে ইনকাম করা যায় তা কিন্তু নয়। অফলাইনেও ইনকাম করা যায়। বিনা পরিশ্রমে টাকা ইনকামের অনেক ধরনের উপায় রয়েছে, যেগুলোর দ্বারা আমরা বিনা পরিশ্রমে কোন খাটুনি ছাড়াই টাকা ইনকাম করায় সক্ষম হবো।
সূচিপত্রঃ ফ্রি টাকা ইনকাম করার উপায়
- ফ্রি টাকা ইনকাম করার উপায়
- ফ্রি ইনকাম বলতে কি বুঝায়
- অনলাইন থেকে টাকা ইনকাম করার উপায়
- অফলাইন থেকে টাকা ইনকাম করার উপায়
- দিনে ৫০০-৭০০ টাকা ইনকাম করার সহজ উপায়
- ইনভেস্ট ছাড়াই বাংলাদেশে ফ্রিতে টাকা ইনকাম
- আর্টিকেল লিখে টাকা ইনকাম
- ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম
- অ্যাডসেন্স এর মাধ্যমে টাকা ইনকাম
- ফেসবুক ও গুগলের মাধ্যমে টাকা ইনকাম
- ইউটিউব, ইন্সটাগ্রাম ও টিকটক এর মাধ্যমে টাকা ইনকাম
- লেখকের শেষ মন্তব্যঃ ফ্রি টাকা ইনকাম এর উপায়
ফ্রি টাকা ইনকাম করার উপায়
ফ্রি ইনকাম বলতে কি বুঝায়
অনলাইন থেকে টাকা ইনকাম করার উপায়
- ফ্রিল্যান্সিংঃ আপনি চাইলে ঘরে বসে একটা ল্যাপটপ বা ফোনের মাধ্যমে টাকা আয় করতে পারেন। আপনি যদি স্টুডেন্ট হন বা চাকরিজীবী হন তাহলে আপনার অবসর সময়ে আপনি ফ্রিল্যান্সিং করে সহজেই টাকা ইনকাম করতে পারেন। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভলপমেন্ট বা ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং করা সবচেয়ে নিরাপদ উপায়।
- কন্টেন্ট রাইটিংঃ ঘরে বসে একটা ল্যাপটপের মাধ্যমে কন্টেন্ট রাইটিং করে আপনি খুব ভালো একটা অ্যামাউন্টের টাকা ইনকাম করতে পারেন। কন্টেন্ট রাইটিং খুব সহজ একটি বিষয়। তাই এটা করতে বেশি পরিশ্রম হবে না আপনার, বরং ভালো একটা অ্যামাউন্ট আপনার হাতে থাকবে মাস শেষে।
- ভিডিও ইডিটিংঃ ১-২ ঘণ্টা প্রতিদিন সময় দিয়ে যদি আপনি ভিডিও ইডিটিং করেন তাহলে আপনার আর কোন পরিশ্রম করতে হবে না। কারণ ইডিটিং এর মাধ্যমে অনেক টাকা আয় করা সম্ভব যদি আপনার খুব ভালোভাবে ভিডিও ইডিটিং সম্পর্কে জ্ঞান থাকে।
- সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টঃ ঘরে বসে ল্যাপটপের মাধ্যমে বিভিন্ন কোম্পানির ফেসবুক পেজ বা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে পারেন। একেই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বলে। এখানে ল্যাপটপ আপনার, কাজ আপনার কিন্তু কোম্পানি অন্যদের থাকে। তারা আপনাকে ফাইবার বা অন্য কোন মার্কেটপ্লেস থেকে হায়ার করে এই কাজগুলো দিয়ে থাকে।
- ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টঃ অনলাইনের মাধ্যমে কারো ব্যক্তিগত বা ব্যবসায়িক কাজ পরিচালনা করা এই বিভাগের কাজ। যেমনঃ ইমেইল ম্যানেজমেন্ট করা, ডাটা এন্ট্রি ইত্যাদি।
- অ্যাফিলিয়েট মার্কেটিংঃ বাংলাদেশের বা বাইরের দেশের বিভিন্ন কোম্পানির প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করে কমিশন আয় করা এই মার্কেটিং এর অন্যতম বিষয়। অন্যান্য কোম্পানির প্রোডাক্টের লিঙ্ক নিজের ওয়েবসাইটে শেয়ার করে কমিশন আয় করা যায়। যার মাধ্যমে কোন পরিশ্রম ছাড়াই ভালো একটা অ্যামাউন্ট আয় করা যায়।
- অনলাইন টিউটরিংঃ অনলাইন টিউটরিং এর জন্য আপনার একটা ইউটিউব চ্যানেল আর একটা ফেসবুক অ্যাকাউন্ট দরকার হবে। তারপরে আপনি যে বিষয়ে ভালো সেই বিষয়ে ঘরে বসে ক্লাস নিয়ে আপনার আইডিতে ছাড়তে পারেন। এতে যতো মানুষ আপনার ক্লাস ভিডিও দেখবে ততো ইনকাম হবে।
অফলাইন থেকে টাকা ইনকাম করার উপায়
- অব্যবহৃত জিনিস ভাড়া দেওয়া বা বিক্রি করাঃ আপনার বাড়িতে যদি এমন কিছু আসবাবপত্র থাকে যেগুলো আপানার কোন কাজেই লাগে না, এমন সব জিনিস আপনি চাইলে ভাড়া দিতে পারেন বা বিক্রি করে দিতে পারেন। আপনি যদি ভাড়া দেন তাহলে মাসে মাসে এর থেকে টাকা পাবেন।
- জায়গা ভাড়া দেওয়াঃ আপনি আপনার জায়গায় বাড়ি করে ভাড়া দিয়ে বসে বসে খেতে পারেন সারাজীবন। এটি এখন খুব ট্রেন্ডিং একটা উপায় পরিশ্রম না করে টাকা ইনকাম করার মধ্যে। আপনাকে শুধু নিজের জায়গায় একটা বাড়ি করে টু-লেট পোস্ট করতে হবে, এমন অনেকে আছে যারা ভাড়া বাড়িতে থাকে। এটি সারাজীবন বসে বসে ইনকাম করার একটি উপায়।
- অন্যান্য প্রতিষ্ঠানে টাকা ইনভেস্ট করাঃ বাংলাদেশে এমন অনেক প্রতিষ্ঠান আছে যেখানে পার্টনারশিপের ব্যবস্থা আছে। আপনি যদি এরকম কোন প্রতিষ্ঠানে টাকা ইনভেস্ট করেন তবে প্রতি মাসে মাসে আপনি খুব ভালো একটা অ্যামাউন্টের টাকা পেতে পারেন কোন কাজ না করেই। তবে এখন অনেকে প্রতারণার শিকার হচ্ছে। তাই টাকা ইনভেস্ট করার আগে দেখে-শুনে, খোঁজ-খবর নিয়ে তারপরে টাকা ইনভেস্ট করবেন।
- শপিং মল করে ভাড়া দেওয়াঃ এখন শপিং মলের চাহিদা অনেক। কারণ সবাই নিজের নিজের বিজনেস করতে চায়। আর এর জন্য দরকার শপিং মলের। আপনি যদি একটা বড় শপিং মল করে ভাড়া দিতে পারেন তবে এখান থেকে সারাজীবন আপনার টাকা আসবে।
দিনে ৫০০-৭০০ টাকা ইনকাম করার সহজ উপায়
- ফ্রিল্যান্সিংঃ দিনের খুব কম সময় যেমন ১-২ ঘণ্টা ফ্রিল্যান্সিং করে প্রতিদিন ৫০০-৭০০ টাকা আয় করা সম্ভব। এর জন্য গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভলপমেন্ট ইত্যাদি শিখতে হবে।
- ড্রপশিপিংঃ নিজের কোন বিজনেস না থাকলেও অন্যদের বিজনেস থেকে প্রোডাক্ট নিয়ে নিজের ওয়েবসাইটে বিক্রি করে প্রতিদিন ৫০০-৭০০ টাকা ইনকাম করা যায়। যাকে একরকম কমিশনও বলা চলে।
- বাড়ি ভাড়া দিয়েঃ আপনার যদি একটা ফ্ল্যাট থাকে তবে সেটা ভাড়া দিয়ে আপনি প্রতি মাসে যে টাকা আয় করতে পাবেন সেটাও এক প্রকার বিনা পরিশ্রমে আয় বলা হয়।
- বিভিন্ন প্রতিষ্ঠানে টাকা ইনভেস্টঃ আপনি যদি কোন প্রতিষ্ঠানে ২-৩ লাখ টাকা ইনভেস্ট করেন তবে আপনি খুব সহজেই প্রতিদিন ৫০০-৭০০ টাকা ইনকাম করতে পারবেন।
ইনভেস্ট ছাড়াই বাংলাদেশে ফ্রিতে টাকা ইনকাম
ইনভেস্ট ছাড়াই বাংলাদেশে ফ্রিতে টাকা ইনকাম এর ব্যাপারে বলতে গেলে মাথায় আসে অনলাইনে টাকা ইনকাম। বাংলাদেশে ইনভেস্ট বা মূলধন ছাড়া অনলাইনে টাকা ইনকামের বেশ কিছু জনপ্রিয় ও কার্যকর উপায় রয়েছে। কোন টাকা খরচ না করেই নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে Fiverr বা Upwork এর মতো মার্কেটপ্লেসে কাজ করে টাকা ইনকাম করা যায়। নিচে এর বেশ কিছু মাধ্যম দেওয়া হলোঃ
- গ্রাফিক্স ডিজাইনঃ গ্রাফিক্স ডিজাইনের কাজ জানলে আপনি ফাইবার বা আপওয়ার্ক এর মতো মার্কেটপ্লেসে নিজের অ্যাকাউন্ট খুলে কাজ করে ইনকাম করতে পারবেন।
- আর্টিকেল রাইটিংঃ আর্টিকেল রাইটিং হলো সারাজীবনের একটি ইনকাম সোর্স। আপনার যদি নিজস্ব একটা ওয়েবসাইট থাকে তাহলে আপনি এখানে কিছুদিন কাজ করলেই আপনি সারাজীবন বসে বসে টাকা আয় করতে পারবেন।
- ডেটা এন্ট্রিঃ এটি হলো সহজে টাইপিং করা বা বিভিন্ন তথ্য সংগ্রহের কাজ। এই সেক্টরে অনেক টাকা ইনকাম করা যায়।
- ইউটিউবিংঃ ইউটিউব চ্যানেল খুলে প্রতিদিন ভিডিও আপলোডের মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারেন। আপনার প্রত্যেকটা ভিডিওতে যতো ভিউজ আসবে ততো টাকা আয় হবে।
- ফেসবুক মনিটাইজেশনঃ ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও বা রিলস আপলোডের মাধ্যমে আপনি টাকা আয় করতে পারেন।
আর্টিকেল লিখে টাকা ইনকাম
ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম
- দক্ষতা নির্ধারণঃ গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, কনটেন্ট রাইটিং বা SEO এর মধ্যে আপনার পছন্দমতো যেকোনো একটি বিষয় বেছে নিন।
- দক্ষতা অর্জন করুনঃ ইন্টারনেটে বিভিন্ন ধরনের আইটি ইনস্টিটিউট বা কোর্স পাওয়া যায়। এখান থেকে আপনার পছন্দমতো সেরা কোর্সটি বেছে নিয়ে ভালোভাবে ক্লাস গুলো কমপ্লিট করুন। আপনি যদি কাজ গুলো ভালোভাবে শিখে যান তাহলে আপনার দ্রুত ইনকাম হবে এবং কোন ধরনের সমস্যা হবে না কাজ করতে গিয়ে।
- পোর্টফোলিও তৈরিঃ পোর্টফলিও এমন একটা জিনিস যার মাধ্যমে আপনি কি কি করতে পারেন বা কি কি কাজ জানেন তা সম্পর্কে ক্লায়েটকে ধারণা দেয়। তাই আপনার নিজের একটা কাজের নমুনা ও পোর্টফোলিও তৈরি করুন যা ক্লায়েন্টকে আপনার দক্ষতা প্রমাণ করতে সাহায্য করবে।
- মার্কেটপ্লেসে অ্যাকাউন্টঃ Fiverr, Upwork, freelancer- এর মতো সাইট গুলোতে প্রোফাইল তৈরি করুন। এগুলো প্রত্যেকটি খুব ভালো ভালো মার্কেটপ্লেস ফ্রিল্যান্সিং করার জন্য। এই সাইট গুলোতে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তবে ক্লায়েন্ট সহজেই আপনার অ্যাকাউন্ট দেখতে পাবে এবং আপনিও কাজের সুযোগ পাবেন।
- কাজ খোঁজা ও বিড করাঃ নিয়মিত কাজের জন্য আবেদন বা বিড করুন। প্রাথমিক পর্যায়ে ছোট ছোট কাজ করে অভিজ্ঞতা ও রেটিং অর্জন করুন। এটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই রেটিং এর মাধ্যমে ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি কতটা ভালো কাজ জানেন।
- পেমেন্ট গ্রহণঃ কাজের টাকা Payoneer- এর মাধ্যমে সরাসরি বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসা যায়। তাই আপনার যদি কোন অ্যাকাউন্ট না থাকে ব্যাংকে তাহলে একটি অ্যাকাউন্ট খুলে নিন।
- প্রয়োজনীয় বিষয় সমূহঃ ফ্রিল্যান্সিং করার জন্য সবার প্রথমে একটি ভালো কম্পিউটার বা ল্যাপটপ দরকার। মোবাইল দিয়ে কিছু কিছু কাজ করা সম্ভব, তবে মোবাইল দিয়ে সব ধরনের কাজ করা যায় না। ইংরেজি ভাষা বোঝার ও চ্যাটিং করার দক্ষতা থাকতে হবে। দ্রুত গতির ইনটারনেট সংযোগ প্রয়োজন। সবশেষে নতুন কিছু শেখার মন-মানসিকতা থাকতে হবে।
![]() |
অ্যাডসেন্স এর মাধ্যমে টাকা ইনকাম
ফেসবুক ও গুগলের মাধ্যমে টাকা ইনকাম
- ফেসবুক থেকে ইনকামঃ ফেসবুক আপনার নিজস্ব পেজ বা প্রোফাইলের মাধ্যমে একাধিক উপায়ে আয় করে থাকে। আপনার আপলোড করা লং-ফর্ম ভিডিও এবং রিলসের মধ্যে বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে আয় করা যায়। এর জন্য সাধারণত ১০০০০ ফলোয়ার এবং নির্দিষ্ট পরিমাণ ওয়াচ টাইম প্রয়োজন। ছোট ছোট ভিডিও বা রিলস তৈরি করে বর্তমানে ভালো টাকা আয় করা যাচ্ছে ফেসবুকে। কোন ই-কমার্স সাইটের (যেমনঃ অ্যামাজন বা দারাজ) পণ্যের লিংক আপনার পেজে শেয়ার করে সেটি বিক্রির মাধ্যমে কমিশন পাওয়া যায়। আপনার যদি ভালো ফলোয়ার্স থাকে তবে বিভিন্ন ব্র্যান্ডের পণ্য প্রচার বা রিভিউ করার মাধ্যমে সরাসরি টাকা নেওয়া যায়। আপনার নিজের পণ্য সরাসরি গ্রাহকের কাছে বিক্রি করার জন্য এটি একটি দারুণ জায়গা।
- গুগল থেকে ইনকামঃ গুগল এর মাধ্যমে আয় করার সবচেয়ে বড় মাধ্যম হলো বিজ্ঞাপন নেটওয়ার্ক। আপনি যদি ব্লগিং করেন বা আপনার কোন ওয়েবসাইট থাকে তবে সেখানে গুগলের বিজ্ঞাপন প্রদর্শন করে আয় করতে পারেন। আপনি যদি মোবাইল অ্যাপ ডেভেলপার হন, তবে আপনার অ্যাপ এর ভেতর বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখিয়ে অ্যাডমব- এর মাধ্যমে টাকা আয় করতে পারেন। গুগলের বিভিন্ন ছোট ছোট জরিপ বা সার্ভেতে অংশ নিলে রিওয়ার্ড বা টাকা পাওয়া যায়।
ইউটিউব, ইন্সটাগ্রাম ও টিকটক এর মাধ্যমে টাকা ইনকাম
- ইউটিউব থেকে আয়ঃ ইউটিউবকে অনলাইন আয়ের সবচেয়ে নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়। ইউটিউবে ভিডিওর মাঝে বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে আয় করা যায়। এর জন্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম (YPP) এর শর্ত পূরণ করতে হয় (সাধারণত ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম)। বর্তমানে ইউটিউব শর্টস থেকেও বিজ্ঞাপনের মাধ্যমে আয় করা সম্ভব। প্রিমিয়াম ব্যবহারকারীরা আপনার ভিডিও দেখলে তার সাবস্ক্রিপশন ফির একটি অংশ আপনি পাবেন। ভিডিও ডেসক্রিপশনে কোন পণ্যের লিংক শেয়ার করে কমিশন পাওয়া যায়।
- ইন্সটাগ্রাম থেকে আয়ঃ ইনস্টাগ্রামে সরাসরি বিজ্ঞাপন থেকে আয়ের চেয়ে স্পনসরশিপ ও ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের গুরুত্ব বেশি। ব্র্যান্ড পার্টনারশিপ অর্থাৎ ইনফ্লুয়েন্সার হিসেবে বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের প্রচার করে বড় অংকের টাকা আয় করা যায়। অ্যাফিলিয়েট মার্কেটিং করেও মোটা অঙ্কের টাকা পাওয়া যায়। অর্থাৎ, বায়োতে বা স্টোরিতে বিভিন্ন পণ্যের লিংক শেয়ার করে আয় করা সম্ভব। আপনার যদি কোনো শপ বা সেবা থাকে, তবে তা সরাসরি ইন্সটাগ্রামের মাধ্যমে প্রচার ও বিক্রি করতে পারেন। কিছু নির্দিষ্ট অঞ্চলে রিলস ভিউয়ের ওপর ভিত্তি করে বোনাস দেওয়া হয়, তবে এটি সব জায়গায় নয়।
- টিকটকের মাধ্যমে আয়ঃ টিকটকে ভিডিও ভাইরাল এর হার বেশি হওয়ায় খুব দ্রুত আয় শুরু করা সম্ভব। ভিডিওর ভিউ এবং এনগেজমেন্ট এর উপর ভিত্তি করে টিকটক সরাসরি টাকা দেয়। ১ মিলিয়ন ভিউতে গড়ে ৪০০ থেকে ১০০০ ডলার পর্যন্ত আয় করতে পারেন। আপনার ভিডিওর সাথে প্রিমিয়াম ব্র্যান্ডের বিজ্ঞাপন যুক্ত করে বিজ্ঞাপনের লভ্যাংশ পেতে পারেন তবে এর জন্য ১ লক্ষ ফলোয়ার প্রয়োজন। লাইভ করার সময় দর্শকরা বিভিন্ন গিফট পাঠাতে পারে, যা পরে টাকায় রুপান্তর করা যায়। বন্ধুদের টিকটকে ইনভাইট করে রিওয়ার্ড পয়েন্ট এর মাধ্যমে ইনকাম করতে পারবেন।



wow
Thank You Sir.