চোখের নিচে কালো দাগ ও গর্ত দূর করার উপায়
চোখের নিচে কালো দাগ ও গর্ত দূর করতে চান? তাহলে এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। চোখের নিচে কালো দাগ/ডার্ক সার্কেল ও গর্ত আমাদের আসল বয়সের তুলনায় বেশি বয়স্ক দেখায়। চোখের নিচের কালো দাগ সম্পর্কে আমদের সবারই সঠিক ধারণা থাকা উচিত।
আপনিও যদি চোখের নিচের কালো দাগ ও গর্ত দূর করতে চান এবং নিজের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চান তাহলে আপনাকে কিছু প্রাকৃতিক উপায় জানতে হবে। কিন্তু অনেকেই এটা জানেনা। তাই চলুন আজকে জেনে নেওয়া যাক চোখের নিচে কালো দাগ ও গর্ত দূর করার উপায় সম্পর্কে।
সূচিপত্রঃ চোখের নিচে কালো দাগ ও গর্ত দূর করার উপায়
- চোখের নিচে কালো দাগ দূর করার প্রাকৃতিক উপায়
- চোখের নিচে গর্ত দূর করার প্রাকৃতিক উপায়
- চোখের নিচে কালো দাগ বা গর্ত কেন হয়
- চোখের নিচে কালো দাগ দূর করতে পর্যাপ্ত ঘুম কি দরকারি?
- চোখের নিচে কালো দাগ ও গর্ত দূর করতে কার্যকর ক্রিম ও জেল ব্যবহারের নিয়ম
- চোখের নিচে কালো দাগ দূর করতে শসা ও আলুর ব্যবহার
- প্রাকৃতিক ভাবে ত্বক উজ্জ্বল রাখার উপায়
- চোখের নিচে কালো দাগ ও গর্ত দূর করার প্রয়োজনীয় খাবার ও ভিটামিন
- ডিহাইড্রেশনের কারণে কি চোখের নিচে কালো দাগ ও গর্ত হয়?
- ত্বক মসৃণ করার নিয়ম
- লেখকের শেষ মন্তব্য
চোখের নিচে কালো দাগ দূর করার প্রাকৃতিক উপায়
আপনার কি চোখের নিচে কালো দাগ আছে? বা মুখে গর্ত আছে? তাহলে এই পোস্টটি আপনার
জন্য। চোখের নিচে কালো দাগ দূর করার জন্য ঘরোয়া প্রাকৃতিক উপায়গুলো অত্যন্ত
নিরাপদ। বাইরের ক্রিম জাতীয় প্রডাক্টগুলোতে বিভিন্ন রাসায়নিক উপাদান দেওয়া থাকে
কিন্তু ঘরোয়া প্রাকৃতিক পদ্ধতিগুলোতে এরকম কোন রাসায়নিক উপাদান দেওয়া থাকে না।
চোখের নিচে কালো দাগ দূর করার কয়েকটি প্রাকৃতিক উপায় দেওয়া হলোঃ
- আলুর ব্যবহারঃ আলু কুচি করে এর রস বের করে নিন। তুলোর সাহায্যে এই রস চোখের নিচে লাগান। এরপর ১৫-২০ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
- শসার ব্যবহারঃ ফ্রিজের ঠাণ্ডা শসা স্লাইস করে কেটে চোখের ওপরে রেখে দিন ১০-১৫ মিনিট। এতে চখ অনেকটা ঠাণ্ডা হবে, এতে আপনি আরাম পাবেন ও ত্বক উজ্জ্বল হবে।
- ঠাণ্ডা দুধঃ ঠাণ্ডা দুধে তুলো ভিজিয়ে সেই তুলো ১০-১৫ মিনিট চোখের নিচে রেখে দিন। এটি ত্বকের কালচে ভাব কমাতে সাহায্য করে।
- গোলাপ জলঃ তুলোয় গোলাপ জল ভিজিয়ে চোখের নিচে ১০-১৫ মিনিট রাখুন, কারণ এটি ত্বক সতেজ রাখে।
- অ্যালোভেরা জেলঃ টাটকা অ্যালোভেরা জেল চোখের নিচে ম্যাসাজ করুন।
- ঠাণ্ডা টি-ব্যাগঃ ব্যবহৃত টি-ব্যাগ ফ্রিজে রেখে ঠাণ্ডা করে চোখের নিচে রাখুন। এটি চোখের ফোলাভাব কমায় ও চোখের রক্ত সঞ্চালন বাড়ায়।
চোখের নিচে গর্ত দূর করার প্রাকৃতিক উপায়
চোখের নিচে গর্ত থাকলে কাউকেই দেখতে ভালো লাগেনা। তাই চোখের নিচে গর্ত থাকলে
জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনতে হবে এবং কিছু কার্যকর প্রাকৃতিক উপাদান ব্যবহার
করতে হবে। নিচে এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলোঃ
- পর্যাপ্ত ঘুমঃ আপনি কি ঠিকমতো ঘুমান না? তাহলে এটি হতে পারে আপনার চোখের নিচের গর্তের কারণ। দৈনিক ৭-৮ ঘণ্টা ঘুমানো উচিত একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য। পর্যাপ্ত ঘুম আপনার চোখের নিচের গর্ত বা কালচে ভাব দূর করতে সাহায্য করে।
- ঠাণ্ডা সেঁকঃ একটি পরিষ্কার কাপড়ে বরফ নিন এবং চোখের নিচে যেখানে যেখানে গর্ত আছে তার ওপর রেখে ঠাণ্ডা সেঁক দিন। এতে চোখের রক্তনালি সংকুচিত হয় এবং গর্তের গভীরতা কম মনে হয়।
- আমন্ড অয়েলঃ রাতে ঘুমানোর আগে ভিটামিন-ই সমৃদ্ধ আমন্ড অয়েল (কাঠবাদামের তেল) চোখের নিচে আলতোভাবে ম্যাসাজ করলে চোখের চারপাশের সংবেদনশীল ত্বক পুষ্টি পায়।
- পর্যাপ্ত পানি পানঃ শরীর ডিহাইড্রেটেড বা পানিশূন্যতা থাকলে চোখ ভিতরের দিকে দেবে যেতে পারে। তাই সারাদিন প্রচুর পানি পান করতে হবে।
চোখের নিচে কালো দাগ বা গর্ত কেন হয়
আমাদের চোখের চারপাশের ত্বক খুবই পাতলা তাই আমাদের একটু অবহেলাতেই চোখের নিচে
কালচে ভাব দেখা দিতে পারে। চোখের নিচে কালো দাগ বা গর্ত শুধু আমাদের বাহ্যিক
সৌন্দর্যের সমস্যা নয়, বরং এটি আমাদের শরীরের বিভিন্ন পরিবর্তনেরও ইঙ্গিত হতে
পারে। অনেকে জানেই না যে কেন তাদের চোখের নিচে কালো দাগ বা গর্ত হয়, না জেনে
বিভিন্ন প্রডাক্ট মাখতে থাকে। যেটায় আমাদের স্কিন আরও বেশি খারাপ হয়। তাহলে চলুন
জেনে নেই কেন আমদের চোখের নিচে কালো দাগ বা গর্ত হয়।
- পর্যাপ্ত পরিমাণে ঘুমের অভাবঃ একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় ৭-৮ ঘণ্টা ঘুমানো প্রয়োজন। এতে শরীর সুস্থ থাকে। কিন্তু পর্যাপ্ত ঘুম না হলে শরীর ও চোখের আশেপাশের ত্বক পর্যাপ্ত বিশ্রাম পায় না, তাই চোখের নিচে কালো দাগ বা গর্ত দেখা দেয়।
- রাত জেগে মোবাইল দেখাঃ অনেকে আছে যারা রাত জেগে মোবাইল বা কম্পিউটার চালায়। এতে চোখের চারপাশে চাপ পড়ে ও রক্তনালি প্রসারিত হয়। এতে তাদের মানসিক অবস্থাও খারাপ হতে থাকে। ফলে চেহারায় তার ছাপ পড়ে।
- পানিশূন্যতা ও পুষ্টিহীনতাঃ শরীরে যদি পানিশূন্যতা থাকে বা আপনি যদি পুষ্টিহীনতায় ভুগেন তাহলে আপনার চোখের চারপাশে সেটির প্রভাব পড়বে। তাই বেশি বেশি পানি ও পুষ্টিকর খাবার খান।
- বংশগত কারণেঃ অনেকের বংশগত কারণেই চোখের নিচে কালো দাগ বা গর্ত থাকে। এটি সাধারণত বাবা-মা বা পরিবারের অন্য কোন সদস্যের থেকে পরবর্তী প্রজম্মেরও হতে পারে। এটি সম্পূর্ণরূপে নিরাময় করা সম্ভব না তবে প্রাকৃতিক উপায়ে এটি কমানো যেতে পারে।
চোখের নিচে কালো দাগ দূর করতে পর্যাপ্ত ঘুম কি দরকারি?
পর্যাপ্ত ঘুমের অভাবে আমাদের চোখের নিচে কালো দাগ বা গর্ত হয় কেন এর মূল কারণ হলো
ঘুমের অভাবে আমাদের চোখগুলো ক্লান্ত থাকে ফলে চোখের চারপাশের পেশিগুলো দুর্বল হয়ে
পড়ে এবং সেখানে পানি জমে চোখের নিচে ফোলা শুরু হয়। কম ঘুমানোর ফলে অনেক সময় আমদের
চোখ দেবেও যেতে পারে।
এছাড়াও পর্যাপ্ত ঘুমের অভাব আমাদের শরীরের রক্ত সঞ্চালনে ব্যাপক ব্যাঘাত ঘটায় এবং
ত্বককে ফ্যাকাসে করে তুলে। যখন আমরা কম ঘুমাই তখন আমাদের শরীরের রক্তনালিগুলো
বেশি দৃশ্যমান হয়ে ওঠে, যা পাতলা চামড়ার নিচে থেকে কালচে ছোপের মতো দেখায়। সবার
জন্য রেগুলার ৭-৮ ঘণ্টা ঘুমানো প্রয়োজন যা আপনার চোখের নিচের কালো দাগ বা গর্ত
দূর করার সব থেকে সহজ উপায়।
চোখের নিচে কালো দাগ ও গর্ত দূর করতে কার্যকর ক্রিম ও জেল ব্যবহারের নিয়ম
চোখের নিচে কালো দাগ বা গর্ত দূর করতে কার্যকর ক্রিম ও জেল ব্যবহারের নিয়ম জানলে
আপনি খুব দ্রুত এর সমাধান করতে পারবেন। তবে আমাদের চোখের আশেপাশের চামড়া অত্যন্ত
সংবেদনশীল তাই যেকোনো ক্রিম ব্যবহার করা উচিত না। অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে
ক্রিম বা জেল ব্যবহার করতে হবে। অন্যথায় মুখের অবস্থা আরও খারাপ হয়ে যেতে
পারে।
ক্রিম বা জেল ব্যবহারের উপযুক্ত সময় হলো রাতে ঘুমানোর আগে। কারণ এই সময় ত্বক
বিশ্রামে থাকে এবং ক্রিমের উপাদানগুলো ভালোভাবে কাজ করার সুযোগ পায়। মটর দানার
মতো এক চিমটি ক্রিম বা জেল হাতের আঙ্গুলে নিয়ে চোখের নিচে ম্যাসাজ করুন। তবে বেশি
ক্রিম নিবেন না কারণ বেশি ক্রিম বা জেল দুটোই আমদের চোখের জন্য ক্ষতিকর। বেশি
ক্রিম নিলে চোখের ভিতরে গিয়ে জালাপোড়া করতে পারে, যা কেউই আমরা চাই না। প্রতিদিন
অন্তত ২বার সকালে আর রাতে এটি ব্যবহার করুন। এতে ভালো ফলাফল পাবেন। যারা প্রতিদিন
এটি পরিমাণমতো ও নিয়ম মেনে ব্যবহার করে তাদের চোখের নিচে দেখবেন অনেক উজ্জ্বল হয়ে
থাকে।
চোখের নিচে কালো দাগ দূর করতে শসা ও আলুর ব্যবহার
চোখের নিচে কালো দাগ দূর করতে শসা ও আলুর ব্যবহার সেই প্রাচীনকাল থেকেই অনেক
জনপ্রিয় ও ঘরোয়া মাধ্যম। শসা ও আলু ব্যবহার করলে চোখের ক্লান্তি দূর হওয়ার
পাশাপাশি ত্বক উজ্জ্বল করে তুলে। এগুলো ব্যবহার করলে কিছুদিনের মধ্যেই আপনি এর
ফলাফল দেখতে পাবেন। তাই চলুন চোখের নিচের কালো দাগ দূর করতে শসা ও আলুর কয়েকটি
সহজ ব্যবহার দেখে নেইঃ
- শসার ব্যবহারঃ শসা গোল স্লাইস করে কেটে ফ্রিজে রেখে দিন এবং ঠাণ্ডা হওয়ার পড় এটি বের করে চোখের ওপরে ১০-১৫ মিনিট রেখে দিন। এটি আপনার চোখকে ঠাণ্ডা ও সতেজ করে তুলবে। ফলে চোখের রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়বে এবং চোখের উজ্জ্বলতা বাড়বে। এই উপায়টি সপ্তাহে ৪-৫ দিন করুন এবং ফলাফল নিজেই দেখে নিন।
- আলুর ব্যবহারঃ একটি আলু কেটে ব্লেন্ড করে বা গ্রেট করে এর রস বের করে নিন। এরপর তুলা ভিজিয়ে চোখের নিয়ে লাগান, এভাবে ১৫-২০ মিনিট রাখুন। তারপরে ধুয়ে ফেলুন। এই উপায়টি অনেক কার্যকর চোখের কালো দাগ দূর করার জন্য। কারণ আলুর প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট চোখের ডার্ক সার্কেল সরাতে অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করে।
প্রাকৃতিক ভাবে ত্বক উজ্জ্বল রাখার উপায়
কে না চায় যে বাকি সবার মতোই তাকেও ফর্সা আর সুন্দর দেখাক। সমাজে কালো
ছেলে-মেয়েদের একটু আড় চোখেই দেখা হয়। তাই সবাই এখন ফর্সা আর সুন্দর হওয়ার পিছনে
ছুটেন। কিন্তু যেকোনো ফর্সা হওয়ার ক্রিম হতে পারে আপনার স্কিনের জন্য আরও
ভয়াবহ। তাই প্রাকৃতিক ভাবে ত্বক উজ্জ্বল, দাগহীন ও গর্তহীন রাখতে প্রচুর
পরিমাণে পানি পান করুন। যে ব্যক্তি বেশি বেশি পানি পান করে তার মুখ অনেক
উজ্জ্বল থাকে। নিচে প্রাকৃতিক ভাবে ত্বক দাগহীন ও সুন্দর করার কিছু টিপস দেওয়া
হলোঃ
- রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়াঃ একটা ভালো স্কিনের জন্য রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন। কারণ আপনার যদি পর্যাপ্ত ঘুম না হয় তবে আপনার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যাবে, যার ফলে আপনার মুখটা সারাদিন ফ্যাকাসে লাগবে।
- স্বাস্থ্যকর খাবার খাওয়াঃ পুষ্টিকর খাবার খাওয়া আমাদের সবার জন্যই জরুরি। এতে আপনার শরীর সুস্থ থাকবে। রেগুলার খাবারে ফলমূল যুক্ত করুন। কারণ ফলমূল চেহারা সুন্দর করতে সাহায্য করে। আর বেশি বেশি পানি পান করুন।
- ঘরোয়া প্যাকঃ নিচে প্রাকৃতিক উপায়ে ফর্সা হওয়ার কয়েকটি প্যাক দেওয়া হলোঃ
- মধু ও লেবুর প্যাকঃ ১ চা চামচ মধু ও ১ চা চামচ লেবুর রস মিশিয়ে মুখে ১০ মিনিটের মতো রেখে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।
- কাঁচা হলুদ ও দুধঃ ১ চিমটি কাঁচা হলুদের সাথে পরিমাণ মতো দুধ নিয়ে মুখে ম্যাসাজ করুন।
- অ্যালোভেরা জেলঃ প্রতিদিন রাতে ঘুমানোর আগে তাজা অ্যালোভেরা মুখে ম্যাসাজ করুন।
চোখের নিচে কালো দাগ ও গর্ত দূর করার প্রয়োজনীয় খাবার ও ভিটামিন
চোখের নিচে কালো দাগ বা গর্ত দূর করার জন্য পুষ্টিকর খাবার ও ভিটামিন গ্রহণ
করা খুবই জরুরি। পুষ্টির অভাবে অনেক সময় চোখের চামড়া ফ্যাকাসে হয়ে যায়। তাই
চলুন পুষ্টিকর খাবার ও ভিটামিন সম্পর্কে দেখে নেওয়া যাকঃ
- পুষ্টিকর খাবারঃ পালংশাক সহ বিভিন্ন ধরনের শাক-সবজি, ব্রকলি, কাঠবাদাম বা বাদাম জাতীয় খাবার, আখরোট, চিয়া সিড, কমলা, আঙুর, লেবু ও অন্যান্য সাইট্রাস ফল, টমেটো, শসা, পেঁপে, তৈলাক্ত মাছ বিশেষ করে স্যামন বা সামুদ্রিক মাছ ইত্যাদি হলো পুষ্টিকর খাবার। সুস্থ থাকার জন্য আমাদের সবারই কম বেশি এগুলো খাওয়া উচিত। এই ধরনের খাবার নিয়মিত খেলে আপনার ত্বক উজ্জ্বল হবে এবং কালো দাগ ও গর্ত দূর হয়ে যাবে। এছাড়াও পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে।
- প্রয়োজনীয় ভিটামিনঃ ভিটামিন K, ভিটামিন C, আয়রন (Iron), ভিটামিন E, ভিটামিন B12 হলো মানব শরীরের জন্য বেস্ট প্রয়োজনীয় ভিটামিন। বিভিন্ন সময় রক্ত স্বল্পতা বা ভিটামিনের অভাবে চোখের নিচে কালো দাগ বা গর্ত দেখা যায়। এই ভিটামিনগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, ফলে আমদের চেহারার উজ্জ্বলতা বেড়ে যায়।
ডিহাইড্রেশনের কারণে কি চোখের নিচে কালো দাগ ও গর্ত হয়?
হ্যাঁ। ডিহাইড্রেশন বা পানিশূন্যতার কারণে চোখের নিচে কালো দাগ ও গর্ত উভয়ই
হতে পারে। এটি খুব সাধারণ একটি কারণ। তবে এর ব্যাপারে অনেকেই ভালোভাবে
জানেনা। পানিশূন্যতার কারণে ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। শরীরে পানির
অভাবে ত্বক নিস্তেজ ও শুষ্ক হয়ে পড়ে, যা চোখের নিচের অংশকে আরও বেশি কালো বা
ডার্ক দেখায়। অনেক সময় বেশি পানিশূন্যতার কারণে গর্তও হয়ে যায়।
চোখের চারপাশের ত্বক অত্যন্ত সংবেদনশীল ও পাতলা হয়। শরীরে পানি কমে গেলে এই
অংশের ত্বক তার আদ্রতা ও ভলিউম হারায়, ফলে ত্বক বসে গিয়ে গর্তের মতো দেখায়
এবং নিচের রক্তনালীগুলো স্পষ্ট হয়ে উঠে। সেই জন্য আমাদের বেশি বেশি করে পানি
খেতে হবে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য দিনে অন্তত ৩ লিটার পানি পান করা
উচিত।
ত্বক মসৃণ করার নিয়ম
উসকো খুসকো ত্বক বা ত্বকে ডার্ক সার্কেল আপনার চেহারা মলিন করার জন্য যথেষ্ট।
সবাই চায় তাকে সুন্দর লাগুক। নিজেকে সুন্দর করে গড়ে তোলার জন্য নিজের ত্বককে
প্রথমে সুন্দর করে তুলতে হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক প্রাকৃতিক উপায়ে ত্বক
মসৃণ করার নিয়মগুলোঃ
- ত্বকের যত্নঃ নিজেকে সুন্দর বানাতে আগে নিজের ত্বককে দাগহীন উজ্জ্বল ভাবে তৈরি করুন। এজন্য রেগুলার ত্বকের যত্ন নিন।
- কোলাজেনের পরিমাণ বাড়ানোঃ ত্বকের স্থিতিস্থাপকতা ও ত্বককে মসৃণ করে গড়ে তুলতে কোলাজেনের গুরুত্ব অনেক। তাই ত্বককে মসৃণ করতে অ্যান্টি-কোলাজেন ক্ষয়কারী উপাদান ব্যবহার করতে পারেন।
- তৈলাক্ত ত্বকঃ অনেকের ত্বক তৈলাক্ত হওয়ার কারণে বুঝতে পারেনা কিভাবে ত্বক সুন্দর করা যাবে। তাই তৈলাক্ত ত্বকে ক্ষারীয় ক্লিনজার ব্যবহার করুন, তবে আলতো ভাবে ব্যবহার করবেন, খেয়াল রাখবেন জন কোন ক্ষতি না হয়।
- সানস্ক্রিন ব্যবহারঃ ডক্টরের পরামর্শ অনুযায়ী বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করুন।
- পানির ব্যবহারঃ ত্বকের দাগ কমাতে, গর্ত দূর করতে, মসৃণ করতে পানির ব্যবহার ব্যাপক। তাই বেশি বেশি পানি পান করুন।
লেখকের শেষ মন্তব্য
চোখের নিচে কালো দাগ ও গর্ত দূর করতে হলে নিয়মিত যত্নের কোন বিকল্প নেই। নিয়মিত ত্বকের যত্ন করতে হবে, ভালো ভালো স্বাস্থ্যকর যুক্ত খাবার খেতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। প্রাকৃতিক ও ঘরোয়া উপাদানের সঠিক ব্যবহারই পারে আপনার চোখের নিচে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে। তাই নিজের চেহারা সম্পর্কে সচেতন হন। এরকম আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ।
ইনফরমেশন বাজারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url