সফল শিক্ষার্থীদের স্মার্ট সময় ব্যবস্থাপনার দৈনিক রুটিন

সব শিক্ষার্থীদের জন্যই স্মার্ট সময় ব্যবস্থাপনা অনেক গুরুত্বপূর্ণ। একজন শিক্ষার্থীর যদি সময় ব্যবস্থাপনার রুটিন তৈরি করা থাকে, এবং সে সেই রুটিন মাফিক কাজ করে, তাহলে সে অবশ্যই তার জীবনে সফলতা পাবে। সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আত্মবিশ্বাস বাড়ে। 

সময়

একটা স্মার্ট সময় ব্যবস্থাপনার মাধ্যমে পড়ালেখা, বিশ্রাম, কাজ ও বিনোদনের মধ্যে খুব সুন্দর ভারসাম্য রাখা যায়। শুধু তাই নয়, এতে পড়ার ইচ্ছাশক্তি বাড়ে ও মনোযোগও বৃদ্ধি পায়, অপ্রয়োজনীয় চাপ কমে যায়। সফল শিক্ষার্থীদের স্মার্ট সময় ব্যবস্থাপনার দৈনিক রুটিন সম্পর্কে জানতে আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন।

সূচিপত্রঃ সফল শিক্ষার্থীদের স্মার্ট সময় ব্যবস্থাপনার দৈনিক রুটিন 

শিক্ষার্থীদের স্মার্ট সময় ব্যবস্থাপনার কৌশল

শিক্ষার্থীদের স্মার্ট সময় ব্যবস্থাপনার মূল চাবিকাঠি হলো কঠোর রুটিনের পরিবর্তে নিজের কাজগুলোকে অগ্রাধিকার দেওয়া এবং পড়াশোনার ফাঁকে মস্তিষ্কের বিশ্রাম নিশ্চিত করা। এটি মানসিক চাপ কমিয়ে পড়াশোনার মান ও ফলাফল উন্নত করতে অত্যন্ত কার্যকর। প্রতিটি দিনের কাজ শুরু করার আগে বা আগের রাতে পরবর্তী দিনের   করণীয় কাজের একটি ছোট তালিকা তৈরি করুন। পুরো সপ্তাহের গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট বা পরীক্ষার প্রস্তুতিগুলো আগে-ভাগে ভাগ করে নিন। 

সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয় তাই আপনার প্রয়োজন অনুযায়ী কাজগুলোকে ভাগ করে নিন। একটানা না পড়ে ২৫ মিনিট গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করুন এবং এরপর ৫ মিনিট বিরতি নিন। এতে মস্তিষ্কের ক্লান্তি দূর হয়। কোন বিশাল প্রজেক্ট বা পড়া দেখলে ভয় হওয়া স্বাভাবিক। তাই সব কাজগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে নিন। এতে কাজগুলো অনেক সহজ হবে।

পড়াশোনার সময় মোবাইল ফোন দূরে রাখুন বা স্যাইলেন্ট করে রাখুন। প্রয়োজনে ফোকাস অ্যাপ বা সাইট ব্লকার ব্যবহার করতে পারেন। একসাথে একাধিক কাজ করার চেষ্টা করলে দক্ষতা কমে যায় এবং ভুল হওয়ার সম্ভাবনা বাড়ে। তাই একবারে একটি বিষয়ের উপরেই মনোযোগ দিন। পড়ালেখার পাশাপাশি পর্যাপ্ত ঘুম এবং নিজের শখের জন্য সময় বরাদ্দ রাখুন। এতে সতেজ মস্তিষ্ক পড়াশোনায় বেশি মনোযোগ দিতে সাহায্য করে।

শিক্ষার্থীর সময়ের মূল্য বোঝা 

সময়ের মূল্য বোঝা একটা মানুষের জীবনে সফলতা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ। সময় এমন একটি জিনিস বা সম্পদ যা একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। তাই সময়ের সঠিক ব্যবহার করা সবার জন্যই গুরুত্বপূর্ণ। প্রতিদিনের ২৪ ঘন্টা সবার জন্য সমানভাবে চলতে থাকলেও, কে কিভাবে সেই সময়টি ব্যবহার করছে সেটি তার ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়। যারা সময়ের গুরুত্ব বোঝেনা তারা পিছিয়ে পড়ে আর যারা বোঝে এবং একটা সঠিক পরিকল্পনা করে সময়কে কাজে লাগায় তারা সাফল্য অর্জন করে। অবশ্যই আমাদের মনের রাখতে হবে একটি লক্ষ্য বিহীন দিন মানে সময়ের অপচয়।
ছোট ছোট প্রতিটি মিনিট যদি আমরা গুরুত্ব দিয়ে কাজে লাগাই তবে বড় কিছু অর্জন করা সম্ভব। আজকের প্রযুক্তি নির্ভর দুনিয়ায় সময় নষ্ট করার সুযোগ যেমন বেশি, তেমনি সঠিকভাবে কাজে লাগানোর প্রচুর দিক রয়েছে। সময় ব্যবস্থাপনার জন্য বিভিন্ন অ্যাপ, রিমাইন্ডার, ক্যালেন্ডার ইত্যাদি ব্যবহার করা যায়। যারা প্রতিদিন কিছু না কিছু শিখে বা করে তারাই দিনে দিনে এগিয়ে যায়। একটি ভালো পরিকল্পনার সাথে সময়ের সঠিক ব্যবহার জীবনে আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়, মানসিক চাপ কমায় এবং প্রতিদিনের কাজ আরও সহজ করে তুলে। তাই জীবনে যদি সফল হতে চান, তাহলে এখন সঠিক পথে সময় ব্যয় করুন।

একটা পারফেক্ট রুটিন তৈরি

একটা শিক্ষার্থীর জন্য একটা পারফেক্ট রুটিন খুবই গুরুত্বপূর্ণ। খাবার ছাড়া যেমন আমরা কেউ বাঁচবো না, তেমনি একটা পারফেক্ট রুটিন ছাড়াও কোন শিক্ষার্থীর পক্ষে সাফল্য অর্জন করা সম্ভব নয়। নিচে একজন সফল শিক্ষার্থীর স্মার্ট সময় ব্যবস্থাপনার রুটিন দেওয়া হলোঃ
সময় কাজ
সকাল ৬ঃ০০-৭ঃ০০ ব্যায়াম ও গোসল
সকাল ৭ঃ০০-৯ঃ০০ সকালের খাবার ও পড়াশোনা (রিভাইজ)
সকাল ৯ঃ০০-১ঃ০০ ক্লাস টাইম বা টিউশনি
দুপুর ১ঃ০০-২ঃ০০ দুপুরের খাবার
দুপুর ২ঃ০০-৪ঃ০০ পড়াশোনা
বিকেল ৪ঃ০০-৬ঃ০০ বিনোদন বা উদ্যোগমূলক কাজ
সন্ধ্যা ৬ঃ০০-৮ঃ০০ পড়াশোনা
রাত ৮ঃ০০-৯ঃ০০ ডিনার ও পরিবারের সাথে সময় কাটানো
রাত ৯ঃ০০-১০ঃ০০ পড়াশোনা
রাত ১০ঃ০০-১০ঃ৩০ পরের দিনের পরিকল্পনা
রাত ১০ঃ৩০-৬ঃ০০ ঘুমের সময়

বিরতি নেওয়ার গুরুত্ব

বিরতি নেওয়ার গুরুত্ব শিক্ষার্থীদের জন্য ঠিক ততটাই প্রয়োজন, যতটা গুরুত্বপূর্ণ একটানা পড়াশোনার সময় নির্ধারণ করা। অনেকে মনে করে, যত বেশি সময় একটানা পড়বে তত ভালো রেজাল্ট হবে, কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলে। ব্রেইনের একটা নির্দিষ্ট সময় পর ক্লান্তি এসে যায়, মনোযোগ কমে যায় এবং পড়া মনে থাকে না। তাই একটানা না পড়ে ২৫ মিনিট গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করুন এবং এরপর ৫ মিনিট বিরতি নিন। এভাবে ৪টি সেশন শেষ করে ১৫ থেকে ২০ মিনিটের একটি বড় বিরতি নেন। এতে মস্তিষ্কের ক্লান্তি দূর হয়।
সময়
বিরতির সময় হালকা ব্যায়াম, চোখে ঠান্ডা পানির ঝাপটা, পছন্দের গান, হাটাহাটি বা মন ভালো করে এমন কিছু কাজ করতে পারেন। তবে সোশ্যাল মিডিয়া থেকে বিরত থাকাই ভালো। কারণ সেটা আবার অন্যরকম মুড তৈরি করে দেয়। বিরতি না নিলে শুধু শারীরিক নয় মানসিক ক্লান্তিও তৈরি হয়। এটা পড়ার আগ্রহ কমিয়ে দেয়, ভুল বাড়ে এবং খারাপ প্রভাব পড়ে, তাই স্মার্ট শিক্ষার্থীরা কাজের মধ্যে ছোট ছোট বিরতি রেখে দীর্ঘ দিন ধরে ফোকাস ধরে রাখতে পারদর্শী হচ্ছে।

শিক্ষার্থীর লক্ষ্য নির্ধারণ করা

শিক্ষার্থীর লক্ষ্য নির্ধারণ হলো ভবিষ্যৎ ক্যারিয়ার ও ব্যক্তিগত উন্নয়নের মূল ভিত্তি। সুনির্দিষ্ট লক্ষ্য আপনার পড়াশোনায় মনোযোগ বাড়ায় এবং সঠিক নির্দেশনা প্রদান করে। লক্ষ্য নির্ধারণের জন্য নিজের আগ্রহ এবং দক্ষতা চিহ্নিত করে স্মার্ট পদ্ধতি অনুসরণ করা উচিত। আপনার সহজাত আগ্রহ কোন বিষয়ে সেটা আগে বেছে নিন, যা আপনি নিজ থেকে উপভোগ করেন। আপনি ঠিক কি হতে চান বা কোন বিষয়টি অর্জন করতে চান তা স্পষ্টভাবে নির্ধারণ করুন।
লক্ষের অগ্রগতি পরিমাপ করার উপায় রাখুন (যেমনঃ পরীক্ষায় ভালো করব না বলে, জিপিএ-৫ বা ৮০% নম্বর পাব বলে ঠিক করুন)। নিজের বর্তমান সামর্থ্য ও সম্পদের সাথে সামঞ্জস্যপূর্ণ লক্ষ্য ঠিক করতে হবে। আকাশকুসুম কল্পনা থেকে দূরে থেকে বাস্তবভিত্তিক লক্ষ্য ঠিক করুন। লক্ষ্য স্থির থাকলে পড়ার প্রতি মনোযোগ বাড়ে, সময় ব্যবস্থাপনা এবং কাজকর্মে শৃঙ্খলা আসে। বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করে নিন। প্রতিদিনের পড়ার রুটিন বা তালিকা তৈরি করুন এবং তা মেনে চলুন। কোন বিষয়ে সমস্যা হলে শিক্ষক বা পরিবারের ও বড়দের সাহায্য নিন।

অপ্রয়োজনীয় কাজে না বলতে শেখা

শিক্ষাজীবনে সফল হওয়ার জন্য না বলা অন্তত কার্যকর একটি কৌশল। লক্ষ্য পূরণের পথে সময় নষ্ট করে এমন অপ্রয়োজনীয় কাজ, অযথা আড্ডা বা অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারে না বলতে শেখা উচিত। এটি আপনার মনোযোগ ও মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। শিক্ষার্থীদের জন্য না বলার প্রয়োজনীয়তা এবং কৌশল নিচে আলোচনা করা হলোঃ

  • মনোযোগ বৃদ্ধিঃ অপ্রয়োজনীয় কাজ ও ডিস্ট্রাকশনকে এড়িয়ে চললে পড়ার টেবিলে মনোযোগ বা একাগ্রতা বাড়ে।
  • মূল্যবান সময় বাঁচানোঃ সময় ব্যবস্থাপনা ঠিক রাখতে এবং পড়াশোনার জন্য পর্যাপ্ত সময় বের করতে অন্যদের না বলা শিখতে হবে।
  • মানসিক চাপ হ্রাসঃ সব অনুরোধ রাখতে গেলে নিজের ওপর কাজের চাপ বাড়ে। তাই না বলা শিখুন।
  • অহেতুক সোশ্যাল মিডিয়া ও স্ক্রিন টাইমঃ পড়ার সময় ফেসবুক, টিকটক, ইউটিউবে স্ক্রল করা বন্ধ করুন।
  • বন্ধুদের অতিরিক্ত আড্ডাঃ পড়াশুনার ক্ষতি করে এমন ঘন ঘন আড্ডা বা অযথা সময় নষ্ট করে এমন ইভেন্টে অংশগ্রহণ এড়িয়ে চলুন।
  • অন্যের অযৌক্তিক দায়িত্ব নেওয়াঃ বন্ধুদের এমন কোন কাজ নিজের কাঁধে না নেওয়া যা আপনার নিজের পড়ালেখায় ব্যাঘাত ঘটায়।

পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ

পরিকল্পনা ছাড়া কোন কাজ সফল হয় না, তেমনই পড়াশোনাও তার ব্যতিক্রম নয়। প্রতিদিনের পড়া, অ্যাসাইনমেন্ট, পরীক্ষা, সবকিছুতেই একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকা গুরুত্বপূর্ণ। পরিকল্পনা না থাকলে গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ মুহূর্তে গিয়ে মানসিক চাপ সৃষ্টি করে। এর জন্য প্রথমে মাসিক এবং সাপ্তাহিক লক্ষ্য ঠিক রাখা দরকার। এরপর সেই লক্ষ্য অনুযায়ী প্রতিদিন কি করেন, তার একটা সহজ পরিকল্পনা বানান।

এই পরিকল্পনায় থাকবে কোন সময় পড়বে, কোন বিষয়ে আগে পড়বে, তার কিভাবে প্রস্তুতি নেবে। পরিকল্পনার পাশাপাশি দরকার ভালো প্রস্তুতি। যেমন যদি পরের সপ্তাহে ইতিহাস পরীক্ষা থাকে তাহলে এখন থেকে সেই বিষয়টা পড়া শুরু করতে হবে। প্রয়োজনীয় বই, নোট, আর অনুশীলনের খাতা আগে থেকে গুছিয়ে রাখতে হবে। এভাবে নিয়মিত পরিকল্পনা আর প্রস্তুতি একসাথে করলে সময় ব্যবস্থাপনা সহজ হবে এবং পড়ায় সফলতা আসবে।
সময়

মাল্টিটাস্কিং এড়িয়ে চলা

শিক্ষার্থীদের সফলতার জন্য মাল্টিটাস্কিং বা একই সময় একাধিক কাজ করা সম্পূর্ণ ক্ষতিকর হতে পারে। বিজ্ঞান অনুযায়ী মস্তিষ্ক একবারে মাত্র একটি কাজেই পূর্ণ মনোযোগ দিতে পারে। একসঙ্গে একাধিক কাজ করলে মনোযোগের ঘাটতি হতে পারে। এতে পড়ার গুণগত মান কমে যায় এবং তথ্য মনে রাখার ক্ষমতা হ্রাস পায়। 

  1. একাগ্রতার ক্ষতিঃ একসাথে বই পড়া ও সোশ্যাল মিডিয়া ঘাটলে মস্তিষ্কের ফোকাস নষ্ট হয় এবং মানুষের ক্লান্তি বাড়ে।
  2. সময় অপচয়ঃ বারবার এক কাজ থেকে অন্য কাজে মনোযোগ সরাতে সময় ও মস্তিষ্কের বাড়তি শক্তি খরচ হয়।
  3. কর্মক্ষমতা হ্রাসঃ গবেষণায় দেখা গেছে মাল্টিটাস্কিংয়ের ফলে কাজের মান প্রায় ৪০% পর্যন্ত কমে যেতে পারে।
  4. ডিজিটাল ডিটক্সঃ পড়ার সময় ফোন ধরে রাখুন বা সাইলেন্ট করে দিন যাতে নোটিফিকেশন মনোযোগের ব্যাঘাত ঘটাতে না পারে।
  5. গভীর মনোযোগঃ সব সময় একটি নির্দিষ্ট বিষয়ে ডুবে যান এবং কাজটি শেষ করে অন্য কাজে হাত দিন।
  6. সফট স্কিল চর্চাঃ নিজেকে সময় নিষ্ঠা ও লক্ষ্য নির্ধারণে দক্ষ করে তুলতে মাল্টিটাস্কিং বাদ দিয়ে সুনির্দিষ্ট সফট স্কিল চর্চা করুন যা আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারে অত্যন্ত সহায়ক।
  7. পোমোডোরো টেকনিকঃ ২৫ মিনিট একটানা গভীর মনোযোগ দিয়ে পড়ার পর অন্তত ৫ মিনিট বিরতি নিন। এভাবে ৪ বার পড়ার পর একটি বড় বিরতি নিন। 

স্মার্ট ফোন বা সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করা

শিক্ষার্থীদের সফলতার জন্য স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়ার ব্যবহার সীমিত করা অত্যন্ত জরুরি। অতিরিক্ত ডিজিটাল আসক্তি পড়াশোনায় মনোযোগ নষ্ট করে, সময় অপচয় করে এবং মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়ায় ব্যবহার কমিয়ে সফল হওয়ার কার্যকর উপায় গুলো নিচে দেওয়া হলোঃ

নির্দিষ্ট সময় নির্ধারণঃ   দিনে কতক্ষণ ফোন ব্যবহার করবেন তার একটি সময়সীমা নির্ধারণ করুন।
পড়াশোনার সময় ফোন দূরে রাখুনঃ পড়ার টেবিলে বা ঘুমানোর সময় ফোন নিজের নাগালের বাইরে বা অন্য কোথাও রাখুন, যাতে পড়ার সময় মনোযোগ নষ্ট না হয়।
নোটিফিকেশন বন্ধ করুনঃ সোশ্যাল মিডিয়ার অপ্রয়োজনীয় নোটিফিকেশনগুলো স্থায়ীভাবে বন্ধ রাখুন। এটি আপনাকে বারবার ফোনের দিকে তাকাতে প্রলুব্ধ করবে।
অফলাইন শখ বা অভ্যাস তৈরি করুনঃ সোশ্যাল মিডিয়ার পেছনে সময় না দিয়ে বই পড়া, খেলা বা নতুন কোন সৃজনশীল কাজ শিখতে পারেন।
স্টাডি অ্যাপ ব্যবহার করুনঃ ফোনের বদলে পড়াশোনায় সহায়ক অ্যাপ ব্যবহার করুন। ফোকাস বাড়াতে ফরেস্ট অ্যাপ ব্যবহার করতে পারেন, যা পড়ার সময় আপনাকে ফোন থেকে দূরে রাখতে সাহায্য করে।

শেষকথা

আজকে আপনারা জানলেন, সফল শিক্ষার্থীদের স্মার্ট সময় ব্যবস্থাপনার দৈনিক রুটিন। একজন শিক্ষার্থীর জন্য স্মার্ট সমূহ ব্যবস্থাপনার রুটিন অনেক গুরুত্বপূর্ণ। ওপরের নিয়ম অনুযায়ী যদি আপনারা কাজ করেন এবং পড়াশোনা করেন তাহলে আপনারাও সাফল্য অর্জন করতে পারবেন। এতক্ষণ মনোযোগ দিয়ে এই আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ। এরকম গুরুত্বপূর্ণ আরো আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইনফরমেশন বাজারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url