আরবি মাসের ক্যালেন্ডার ২০২৭ এর সম্পূর্ণ তালিকা দেখুন
আরবি মাসের ক্যালেন্ডার ২০২৭ এর তালিকা সম্পর্কে জানতে চান? যেহেতু আমরা একটা মুসলিম প্রধান দেশে বসবাস করি সেহেতু আমাদের প্রত্যেকেরই আরবি মাসের তারিখ গুলো জেনে রাখা ভালো। এটা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে প্রয়োজন হয়।
এই কন্টেন্টে ২০২৭ সালের সম্পূর্ণ আরবি ক্যালেন্ডার পেয়ে যাবেন তালিকা অনুযায়ী। তাহলে চলুন দেখে নেওয়া যাক ২০২৭ সালের সম্পূর্ণ আরবি ক্যালেন্ডার এর তালিকা যেন আরবি মাসের কোন ইসলামিক দিন গুলি মিস না হয়।
সূচিপত্রঃ আরবি মাসের ক্যালেন্ডার ২০২৭
- আরবি মাসের ক্যালেন্ডার ২০২৭
- জানুয়ারি মাসের ইংরেজি ও আরবি ক্যালেন্ডার ২০২৭
- ফেব্রুয়ারি মাসের ইংরেজি ও আরবি ক্যালেন্ডার ২০২৭
- ২০২৭ সালের মার্চ মাসের ইংরেজি ও আরবি ক্যালেন্ডার
- ২০২৭ সালের এপ্রিল মাসের আরবি ও ইংরেজি ক্যালেন্ডার
- মে মাসের আরবি ও ইংরেজি ক্যালেন্ডার ২০২৭
- জুন মাসের আরবি ও ইংরেজি ক্যালেন্ডার ২০২৭
- জুলাই মাসের আরবি ও ইংরেজি ক্যালেন্ডার ২০২৭
- আগস্ট মাসের ইংরেজি ও আরবি ক্যালেন্ডার ২০২৭
- সেপ্টেম্বর মাসের ইংরেজি ও আরবি ক্যালেন্ডার
- অক্টোবর মাসের আরবি ও ইংরেজি ক্যালেন্ডার
- নভেম্বর মাসের আরবি ক্যালেন্ডার
- ডিসেম্বর মাসের আরবি ও ইংরেজি ক্যালেন্ডার
- আরবি ক্যালেন্ডার ২০২৭ এর গুরুত্বপূর্ণ তারিখসমূহ
- লেখকের শেষ মন্তব্যঃ আরবি মাসের ক্যালেন্ডার ২০২৭
আরবি মাসের ক্যালেন্ডার ২০২৭
আরবি মাসের ক্যালেন্ডার ২০২৭ আমদের মুসলিমদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটি
ইসলামের প্রধান ইবাদত সমূহ- যেমন রোজা, হজ এবং ঈদ সঠিক সময়ে পালনের দিক
নির্দেশনা দেয়। চাঁদ দেখার ওপর ভিত্তি করে তৈরি এই ক্যালেন্ডার মুসলিমদের জীবনের
আত্মিক ও ধর্মীয় কর্মকান্ডের যোগসূত্র স্থাপন করে। পবিত্র কুরআনে আরবি ১২ মাস এবং
বছর গণনা নিয়ে মহান আল্লাহ তায়ালা সুনির্দিষ্ট ঘোষণা দিয়েছেন। এই বিষয়ে মূল
আয়াতটি হলো সূরা আত তাওবাহ্ - এর ৩৬ নম্বর আয়াত।
আল্লাহ তায়ালা এই সম্পর্কে বলেছেন,
"নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনায় মাস ১২টি, আসমান সমূহ ও জমিন সৃষ্টির দিন
থেকে এর মধ্যে চারটি সম্মানিত মাস। এটাই প্রতিষ্ঠিত ধর্ম, কাজেই এর মধ্যে
তোমরা নিজেদের প্রতি জুলুম করো না।"
[সূরা আত-তাওবাহ্, আয়াত- ৩৬]। আল্লাহ প্রদত্ত এই ১২ মাসের মধ্যে ৪টি সম্মানিত বা
পবিত্র মাস হলোঃ জিলক্কদ, জিলহজ, মুহররম, রজব। এই সম্মানিত ও পবিত্র মাসগুলোতে
আল্লাহ তায়ালা নিজেদের ওপর (পাপ কাজের মধ্যমে) জুলুম করতে নিষেধ করেছেন।
কৃষি কাজ, ঋতু পরিবর্তন, ধর্মীয় উৎসবের সময় নির্ধারণ এবং দৈনন্দন জীবনের সময়ের
সঠিক হিসাব রাখার প্রয়োজনে মূলত ক্যালেন্ডার তৈরি হয়েছিল। প্রাচিনকালে মানুষ
সূর্যের গতিবিধি পর্যবেক্ষণ করে দিন, মাস ও বছরের হিসাব করত, যা পরবর্তীকালে
আজকের আধুনিক ক্যালেন্ডারে রূপ নেয়। আরবি ক্যালেন্ডার, মূলত ইসলামের দ্বিতীয়
খলিফা হযরত ওমর (রা.) এর শাসনামলে প্রাতিষ্ঠানিকভাবে তৈরি করা হয়েছিল। এটি তৈরির
প্রধান কারণ ছিল মুসলিম সাম্রাজ্যের প্রশাসনিক, ধর্মীয় এবং সামাজিক কাজকর্মের
জন্য একটি সুনির্দিষ্ট ও ঐক্যবদ্ধ তারিখের ব্যবস্থা করা। নিচে আরবি মাসগুলোর নাম
দেওয়া হলোঃ
- রজব - শা'বান ১৪৪৮ -- জানুয়ারি ২০২৭
- শা'বান - রমজান ১৪৪৮ -- ফেব্রুয়ারি ২০২৭
- রমজান - শাওয়াল ১৪৪৮ -- মার্চ ২০২৭
- শাওয়াল - যুল কা'দাহ ১৪৪৮ -- এপ্রিল ২০২৭
- যুল কা'দাহ - যুল হিজ্জাহ ১৪৪৮ -- মে ২০২৭
- যুল হিজ্জাহ ১৪৪৮ - মুহররম ১৪৪৯ -- জুন ২০২৭
- মুহররম - সফর ১৪৪৯ -- জুলাই ২০২৭
- সফর - রবিউল আউয়াল ১৪৪৯ -- আগস্ট ২০২৭
- রবিউল আউয়াল - রবিউস সানি ১৪৪৯ -- সেপ্টেম্বর ২০২৭
- রবিউস সানি - জমাদিউল আওয়াল ১৪৪৯ -- অক্টোবর ২০২৭
- জমাদিউল আওয়াল - জমাদিউস সানি ১৪৪৯ -- নভেম্বর ২০২৭
- জমাদিউস সানি - রজব ১৪৪৯ -- ডিসেম্বর ২০২৭
জানুয়ারি মাসের ইংরেজি ও আরবি ক্যালেন্ডার ২০২৭
আরবি শব্দ "হিজরি" এসেছে "হিজরা" শব্দ থেকে, যার অর্থ হিজরত। আরবি মাস গুলোর
মধ্যে একটি বিশেষ মহিমান্বিত মাসের নাম হলো রজব। ইসলামি বর্ষপঞ্জির গুরুত্বপূর্ণ
মাস এটি। রজব আরবি শব্দ। এর অর্থ হলো সম্মানিত। ইসলামে এই মাসের গুরুত্ব ও
তাৎপর্য অনেক। ইসলামে চারটি মাসকে "আশহুরে হুরুম" বা সম্মানিত মাস হিসেবে ঘোষণা
করা হয়েছে। এর মধ্যে রজব মাস একটি মাস। এই মাসটি রমজানের আগমনী বার্তা নিয়ে
আসে।
শা'বান শব্দটি আরবি 'শুআব' থেকে এসেছে। যার অর্থ বিচ্ছিন্ন হওয়া বা ছড়িয়ে
পড়া। হিজরি চান্দ্রবর্ষের অষ্টম মাস হলো শা'বান। এই মাসটি বিশেষ মর্যাদা ও
ফজিলতপূর্ণ। হিজরতের প্রায় দেড় বছর পর এই মাসেই কিবলা পরিবর্তন হয়। অর্থাৎ
পূর্ব কিবলা বায়তুল মুকাদ্দাস এর পরিবর্তে কাবা শরীফ কিবলা হিসেবে ঘোষিত ও
নির্ধারিত হয় এই মাসেই।
আল্লাহ তায়ালা বলেন,
"বারবার আপনার আকাশের দিকে মুখমন্ডল আবর্তন আমি অবশ্যই লক্ষ করি। সুতরাং
কিবলার দিকে আপনাকে প্রত্যাবর্তন করে দেব, যাতে আপনি সন্তুষ্ট হন। অতএব আপনি
মসজিদুল হারামের (কাবা শরিফের) দিকে চেহারা ঘুরান। তোমরা যেখানেই থাক না কেন ওই
(কাবা শরিফের) দিকেই মুখ ফেরাও।"
(সূরা-২ বাকারা, আয়াতঃ ১৪৪)। নিচে জানুয়ারি মাসের ইংরেজি ও আরবি ক্যালেন্ডার
দেওয়া হলোঃ
| ইংরেজি তারিখ | বার | আরবি তারিখ |
|---|---|---|
| ০১ | শুক্রবার | ২৩ |
| ০২ | শনিবার | ২৪ |
| ০৩ | রবিবার | ২৫ |
| ০৪ | সোমবার | ২৬ |
| ০৫ | মঙ্গলবার | ২৭ |
| ০৬ | বুধবার | ২৮ |
| ০৭ | বৃহস্পতিবার | ২৯ |
| ০৮ | শুক্রবার | ৩০ |
| ০৯ | শনিবার | ০১ |
| ১০ | রবিবার | ০২ |
| ১১ | সোমবার | ০৩ |
| ১২ | মঙ্গলবার | ০৪ |
| ১৩ | বুধবার | ০৫ |
| ১৪ | বৃহস্পতিবার | ০৬ |
| ১৫ | শুক্রবার | ০৭ |
| ১৬ | শনিবার | ০৮ |
| ১৭ | রবিবার | ০৯ |
| ১৮ | সোমবার | ১০ |
| ১৯ | মঙ্গলবার | ১১ |
| ২০ | বুধবার | ১২ |
| ২১ | বৃহস্পতিবার | ১৩ |
| ২২ | শুক্রবার | ১৪ |
| ২৩ | শনিবার | ১৫ |
| ২৪ | রবিবার | ১৬ |
| ২৫ | সোমবার | ১৭ |
| ২৬ | মঙ্গলবার | ১৮ |
| ২৭ | বুধবার | ১৯ |
| ২৮ | বৃহস্পতিবার | ২০ |
| ২৯ | শুক্রবার | ২১ |
| ৩০ | শনিবার | ২২ |
| ৩১ |
রবিবার |
২৩ |
ফেব্রুয়ারি মাসের ইংরেজি ও আরবি ক্যালেন্ডার ২০২৭
আরবি ক্যালেন্ডার এর নবম মাস হলো রমজান মাস। মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র ও
মহিমান্বিত মাস এটি। এই মাসে পবিত্র কুরআন নাযিল হয়েছিল এবং রোজা (সিয়াম)
পালন করা ফরজ হয়েছে, যা ইসলামের তৃতীয় স্তম্ভ। এটি আত্মশুদ্ধি, তাকওয়া
অর্জন, গুনহা মাফ এবং আল্লাহর সন্তুষ্টি লাভের বিশেষ সুযোগ। এই মাসে ইবাদতের
সওয়াব বহু গুণ বৃদ্ধি পায় এবং লায়লাতুল কদরের মতো শ্রেষ্ঠ রাত রয়েছে। পবিত্র
কুরআন রমজান মাসে বিশেষ করে লালাতুল কদরে নাযিল হয়েছে যা এই মাসকে সম্মানিত
করে।
সুস্থ ও প্রাপ্তবয়স্ক মুসলমানদের জন্য সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত
পানাহার ও পাপাচার থেকে বিরত থাকা ফরজ করা হয়েছে, যাতে তাকওয়া ও পরহেজগারি
অর্জন করা যায়। হাদিসে বর্ণিত, রমজান মাসে আসমানের দরজা খুলে দেওয়া হয়, রহমতের
দ্বার উন্মুক্ত করা হয় এবং শয়তানকে শিকল বন্দি করা হয়। এই মাসে রোজা রাখলে
পূর্ববর্তী গুনাহ মাফ করে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেছেন,
"রমজান মাসই হলো সেই মাস, যাতে নাযিল করা হয়েছে কুরআন, যা মানুষের জন্য
হেদায়েত এবং সত্যপথে সুস্পষ্ট নির্দেশিকা এবং সত্য ও মিথ্যা পার্থক্যকারী।"
(সূরা আল-বাকারাহ, আয়াতঃ ১৮৫)।
| ইংরেজি তারিখ | বার | আরবি তারিখ |
|---|---|---|
| ০১ | সোমবার | ২৪ |
| ০২ | মঙ্গলবার | ২৫ |
| ০৩ | বুধবার | ২৬ |
| ০৪ | বৃহস্পতিবার | ২৭ |
| ০৫ | শুক্রবার | ২৮ |
| ০৬ | শনিবার | ২৯ |
| ০৭ | রবিবার | ৩০ |
| ০৮ | সোমবার | ০১ |
| ০৯ | মঙ্গলবার | ০২ |
| ১০ | বুধবার | ০৩ |
| ১১ | বৃহস্পতিবার | ০৪ |
| ১২ | শুক্রবার | ০৫ |
| ১৩ | শনিবার | ০৬ |
| ১৪ | রবিবার | ০৭ |
| ১৫ | সোমবার | ০৮ |
| ১৬ | মঙ্গলবার | ০৯ |
| ১৭ | বুধবার | ১০ |
| ১৮ | বৃহস্পতিবার | ১১ |
| ১৯ | শুক্রবার | ১২ |
| ২০ | শনিবার | ১৩ |
| ২১ | রবিবার | ১৪ |
| ২২ | সোমবার | ১৫ |
| ২৩ | মঙ্গলবার | ১৬ |
| ২৪ | বুধবার | ১৭ |
| ২৫ | বৃহস্পতিবার | ১৮ |
| ২৬ | শুক্রবার | ১৯ |
| ২৭ | শনিবার | ২০ |
| ২৮ | রবিবার | ২১ |
২০২৭ সালের মার্চ মাসের ইংরেজি ও আরবি ক্যালেন্ডার
শাওয়াল আরবি ক্যালেন্ডারের দশম মাস, যা ঈদুল ফিতরের আনন্দ এবং রমজানের পর ছয়টি
নফল রোজা রাখার বিশেষ ফজিলতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে রোজা রাখলে
সারা বছর রোজা রাখার সমতুল্য সওয়াব পাওয়া যায় এবং এটি হজের মাস গুলোর
(শাওয়াল, জিলকদ, জিলহজ) প্রথম মাস হিসেবেও পরিচিত। শাওয়াল মাসের প্রথম দিন
মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করা হয়, যা ১ মাস সিয়াম সাধনার
পর আনন্দ নিয়ে আসে।
রমজানের রোজার পর পরই শাওয়াল মাসে ছয়টি নফল রোজা রাখা অত্যন্ত সওয়াবের কাজ।
রাসূলুল্লাহ (সা.) বলেছেন,
"যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করল, এরপর শাওয়াল মাসে ছয়টি সিয়াম
পালন করল, তার সারা বছর সিয়াম পালনের সমতুল্য সওয়াব হবে।"
(সহীহ মুসলিম)।
| ইংরেজি তারিখ | বার | আরবি তারিখ |
|---|---|---|
| ০১ | সোমবার | ২২ |
| ০২ | মঙ্গলবার | ২৩ |
| ০৩ | বুধবার | ২৪ |
| ০৪ | বৃহস্পতিবার | ২৫ |
| ০৫ | শুক্রবার | ২৬ |
| ০৬ | শনিবার | ২৭ |
| ০৭ | রবিবার | ২৮ |
| ০৮ | সোমবার | ২৯ |
| ০৯ | মঙ্গলবার | ৩০ |
| ১০ | বুধবার | ০১ |
| ১১ | বৃহস্পতিবার | ০২ |
| ১২ | শুক্রবার | ০৩ |
| ১৩ | শনিবার | ০৪ |
| ১৪ | রবিবার | ০৫ |
| ১৫ | সোমবার | ০৬ |
| ১৬ | মঙ্গলবার | ০৭ |
| ১৭ | বুধবার | ০৮ |
| ১৮ | বৃহস্পতিবার | ০৯ |
| ১৯ | শুক্রবার | ১০ |
| ২০ | শনিবার | ১১ |
| ২১ | রবিবার | ১২ |
| ২২ | সোমবার | ১৩ |
| ২৩ | মঙ্গলবার | ১৪ |
| ২৪ | বুধবার | ১৫ |
| ২৫ | বৃহস্পতিবার | ১৬ |
| ২৬ | শুক্রবার | ১৭ |
| ২৭ | শনিবার | ১৮ |
| ২৮ | রবিবার | ১৯ |
| ২৯ | সোমবার | ২০ |
| ৩০ | মঙ্গলবার | ২১ |
| ৩১ | বুধবার | ২২ |
২০২৭ সালের এপ্রিল মাসের আরবি ও ইংরেজি ক্যালেন্ডার
যুল কা'দাহ বা জিলকদ আরবি হিজরি ক্যালেন্ডারের ১১ তম মাস। এটি হজের প্রস্তুতির
মাস, যা যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ এবং আল্লাহর বিশেষ রহমত ও মাগফেরাত পাওয়ার
মাস। জিলকদ শব্দের অর্থ বসা বা বিশ্রাম, কারণ এই মাসে প্রাচীন আরবের যুদ্ধ
বিরোধী পালিত হতো। এটি কুরআনে ঘোষিত চারটি সম্মানিত মাসের একটি। এই মাসে গুনাহের
কাজ বা অন্যায় অবিচার অন্য সময়ের চেয়ে অধিক জঘন্য বলে গণ্য হয়।
এটি হজের তিন মাসের (শাওয়াল, জিলকদ, জিলহজ) এর মধ্যে অন্যতম। হাজীগণ এই মাসে
পবিত্র মক্কায় যাওয়ার প্রস্তুতি নেন এবং অনেকে হজের উদ্দেশ্যে যাত্রা শুরু
করেন। রাসূলুল্লাহ (সা.) এর জীবনের সবকটি উমরাহ জিলকদ মাসে সম্পাদিত হয়েছিল।
এছাড়াও ষষ্ঠ হিজরিতে ঐতিহাসিক 'হুদায়বিয়ার সন্ধি' এই মাসেই স্বাক্ষরিত হয়েছিল। এ
মাসে নফল রোজা, দান-সদকা, জিকির এবং কুরআন তিলাওয়াতের বিশেষ ফজিলত রয়েছে।
| ইংরেজি তারিখ | বার | আরবি তারিখ |
|---|---|---|
| ০১ | বৃহস্পতিবার | ২৩ |
| ০২ | শুক্রবার | ২৪ |
| ০৩ | শনিবার | ২৫ |
| ০৪ | রবিবার | ২৬ |
| ০৫ | সোমবার | ২৭ |
| ০৬ | মঙ্গলবার | ২৮ |
| ০৭ | বুধবার | ২৯ |
| ০৮ | বৃহস্পতিবার | ০১ |
| ০৯ | শুক্রবার | ০২ |
| ১০ | শনিবার | ০৩ |
| ১১ | রবিবার | ০৪ |
| ১২ | সোমবার | ০৫ |
| ১৩ | মঙ্গলবার | ০৬ |
| ১৪ | বুধবার | ০৭ |
| ১৫ | বৃহস্পতিবার | ০৮ |
| ১৬ | শুক্রবার | ০৯ |
| ১৭ | শনিবার | ১০ |
| ১৮ | রবিবার | ১১ |
| ১৯ | সোমবার | ১২ |
| ২০ | মঙ্গলবার | ১৩ |
| ২১ | বুধবার | ১৪ |
| ২২ | বৃহস্পতিবার | ১৫ |
| ২৩ | শুক্রবার | ১৬ |
| ২৪ | শনিবার | ১৭ |
| ২৫ | রবিবার | ১৮ |
| ২৬ | সোমবার | ১৯ |
| ২৭ | মঙ্গলবার | ২০ |
| ২৮ | বুধবার | ২১ |
| ২৯ | বৃহস্পতিবার | ২২ |
| ৩০ | শুক্রবার | ২৩ |
মে মাসের আরবি ও ইংরেজি ক্যালেন্ডার ২০২৭
যুল হিজ্জাহ বা জিলহজ আরবি ক্যালেন্ডারের ১২ তম এবং সর্বশেষ মাস, যা ১৪৪৮
সালের শেষ মাস। এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ মাস, কারণ এই মাসে পবিত্র হজ পালন এবং
ঈদুল আযহা (কোরবানি) অনুষ্ঠিত হয়। এর প্রথম ১০ দিন বছরের শ্রেষ্ঠ দিন যাতে নেক
আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ কুরআনে এই ১০ রাতের কসম খেয়েছেন। এ
মাসের ৮ থেকে ১৩ তারিখের মধ্যে পবিত্র হজের মূল কার্যক্রম সম্পূর্ণ হয়।
জিলহজের ১০ তারিখে মুসলমানরা ঈদুল আযহা উদযাপন করেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য
কোরবানি করেন। জিলহজ বছরের চারটি সম্মানিত মাসের মধ্যে একটি। আল্লাহ তায়ালা জিলহজ
মাসের কোরবানি সম্পর্কে বলেছেন, "নিশ্চয়ই আল্লাহর কাছে পৌঁছায় না এগুলোর গোশত
এবং রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া।" (সূরা আল-হাজ্জ, আয়াতঃ ৩৭)।
| ইংরেজি তারিখ | বার | আরবি তারিখ |
|---|---|---|
| ০১ | শনিবার | ২৪ |
| ০২ | রবিবার | ২৫ |
| ০৩ | সোমবার | ২৬ |
| ০৪ | মঙ্গলবার | ২৭ |
| ০৫ | বুধবার | ২৮ |
| ০৬ | বৃহস্পতিবার | ২৯ |
| ০৭ | শুক্রবার | ০১ |
| ০৮ | শনিবার | ০২ |
| ০৯ | রবিবার | ০৩ |
| ১০ | সোমবার | ০৪ |
| ১১ | মঙ্গলবার | ০৫ |
| ১২ | বুধবার | ০৬ |
| ১৩ | বৃহস্পতিবার | ০৭ |
| ১৪ | শুক্রবার | ০৮ |
| ১৫ | শনিবার | ০৯ |
| ১৬ | রবিবার | ১০ |
| ১৭ | সোমবার | ১১ |
| ১৮ | মঙ্গলবার | ১২ |
| ১৯ | বুধবার | ১৩ |
| ২০ | বৃহস্পতিবার | ১৪ |
| ২১ | শুক্রবার | ১৫ |
| ২২ | শনিবার | ১৬ |
| ২৩ | রবিবার | ১৭ |
| ২৪ | সোমবার | ১৮ |
| ২৫ | মঙ্গলবার | ১৯ |
| ২৬ | বুধবার | ২০ |
| ২৭ | বৃহস্পতিবার | ২১ |
| ২৮ | শুক্রবার | ২২ |
| ২৯ | শনিবার | ২৩ |
| ৩০ | রবিবার | ২৪ |
| ৩১ | সোমবার | ২৫ |
জুন মাসের আরবি ও ইংরেজি ক্যালেন্ডার ২০২৭
মুহররম হিজরি বর্ষপঞ্জির প্রথম এবং অন্যতম সম্মানিত মাস, যা পবিত্র কুরআন ও
হাদিসে 'শাহরুল্লাহ' বা আল্লাহর মাস হিসেবে বিশেষ মর্যাদা পেয়েছে। এই মাস থেকে
১৪৪৯ সালের শুরু হয়েছে। এ মাসে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ এবং এটি রমজানের পর রোজা
রাখার জন্য সেরা সময়। মুহররম বা আশুরার রোজা বিগত এক বছরে গুনাহ মাফ করে দেয়।
পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে যে, ১০ই মুহররম, এই দিনে আল্লাহ তায়ালা হযরত মুসা
(আ.) ও তাঁর অনুসারীদের ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন, যা একটি ঐতিহাসিক ও
পবিত্র দিন।
| ইংরেজি তারিখ | বার | আরবি তারিখ |
|---|---|---|
| ০১ | মঙ্গলবার | ২৬ |
| ০২ | বুধবার | ২৭ |
| ০৩ | বৃহস্পতিবার | ২৮ |
| ০৪ | শুক্রবার | ২৯ |
| ০৫ | শনিবার | ৩০ |
| ০৬ | রবিবার | ০১ |
| ০৭ | সোমবার | ০২ |
| ০৮ | মঙ্গলবার | ০৩ |
| ০৯ | বুধবার | ০৪ |
| ১০ | বৃহস্পতিবার | ০৫ |
| ১১ | শুক্রবার | ০৬ |
| ১২ | শনিবার | ০৭ |
| ১৩ | রবিবার | ০৮ |
| ১৪ | সোমবার | ০৯ |
| ১৫ | মঙ্গলবার | ১০ |
| ১৬ | বুধবার | ১১ |
| ১৭ | বৃহস্পতিবার | ১২ |
| ১৮ | শুক্রবার | ১৩ |
| ১৯ | শনিবার | ১৪ |
| ২০ | রবিবার | ১৫ |
| ২১ | সোমবার | ১৬ |
| ২২ | মঙ্গলবার | ১৭ |
| ২৩ | বুধবার | ১৮ |
| ২৪ | বৃহস্পতিবার | ১৯ |
| ২৫ | শুক্রবার | ২০ |
| ২৬ | শনিবার | ২১ |
| ২৭ | রবিবার | ২২ |
| ২৮ | সোমবার | ২৩ |
| ২৯ | মঙ্গলবার | ২৪ |
| ৩০ | বুধবার | ২৫ |
জুলাই মাসের আরবি ও ইংরেজি ক্যালেন্ডার ২০২৭
সফর মাস হিজরি বর্ষপঞ্জির দ্বিতীয় মাস, যা অন্য যেকোনো সাধারণ মাসের মতোই
ফজিলতপূর্ণ। ইসলাম পূর্ব জাহেলি যুগের অশুভ ও বালা-মুসীবতের কুসংস্কার ইসলাম
সম্পূর্ণরূপে বাতিল করেছে। এই মাসে বিশেষ কোনো আমল নেই তবে মুমিনরা সাধারণ নফল
ইবাদত, সদকা ও আল্লাহর ওপর ভরসা রেখে যেকোনো মাসেই কল্যাণ লাভ করতে পারে।
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "সফর মাসে কোন অশুভ কিছু নেই"।
আরও পড়ুনঃ
চোখের নিচে কালো দাগ ও গর্ত দূর করার উপায়
সফর মাস অন্য সব মাসের মতই, এটি কোন অকল্যাণের মাস নয়। সফর মাস হলো আল্লাহর উপর
পূর্ণ আস্থা রেখে নেক আমল করার একটি সাধারণ মাস। বিশেষ কোনো বিপদ বা অশুভত্বের
ধারণা ইসলাম সমর্থন করে না।
| ইংরেজি তারিখ | বার | আরবি তারিখ |
|---|---|---|
| ০১ | বৃহস্পতিবার | ২৬ |
| ০২ | শুক্রবার | ২৭ |
| ০৩ | শনিবার | ২৮ |
| ০৪ | রবিবার | ২৯ |
| ০৫ | সোমবার | ০১ |
| ০৬ | মঙ্গলবার | ০২ |
| ০৭ | বুধবার | ০৩ |
| ০৮ | বৃহস্পতিবার | ০৪ |
| ০৯ | শুক্রবার | ০৫ |
| ১০ | শনিবার | ০৬ |
| ১১ | রবিবার | ০৭ |
| ১২ | সোমবার | ০৮ |
| ১৩ | মঙ্গলবার | ০৯ |
| ১৪ | বুধবার | ১০ |
| ১৫ | বৃহস্পতিবার | ১১ |
| ১৬ | শুক্রবার | ১২ |
| ১৭ | শনিবার | ১৩ |
| ১৮ | রবিবার | ১৪ |
| ১৯ | সোমবার | ১৫ |
| ২০ | মঙ্গলবার | ১৬ |
| ২১ | বুধবার | ১৭ |
| ২২ | বৃহস্পতিবার | ১৮ |
| ২৩ | শুক্রবার | ১৯ |
| ২৪ | শনিবার | ২০ |
| ২৫ | রবিবার | ২১ |
| ২৬ | সোমবার | ২২ |
| ২৭ | মঙ্গলবার | ২৩ |
| ২৮ | বুধবার | ২৪ |
| ২৯ | বৃহস্পতিবার | ২৫ |
| ৩০ | শুক্রবার | ২৬ |
| ৩১ | শনিবার | ২৭ |
আগস্ট মাসের ইংরেজি ও আরবি ক্যালেন্ডার ২০২৭
রবিউল আউয়াল মাস ইসলামিক ক্যালেন্ডারের ৩য় এবং অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, কারণ এই
মাসেই মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ (সা.) জন্ম ও ওফাত গ্রহণ করেন।
অধিকাংশ আলেম একে রমজানের পর অত্যন্ত মর্যাদা পূর্ণ মাস মনে করেন। এই মাসে বেশি
বেশি দুরুদ পাঠ, নফল ইবাদত, রাসুল (সা.) এর জীবনী অধ্যয়ন ও দান-সদকার মাধ্যমে
আল্লাহর সন্তুষ্টি ও অশেষ সওয়াব অর্জন করা যায়।
রবিউল আউয়াল মাসে বিশেষ কোনো রোজা বা নামাজ শরীয়তে নির্ধারিত নেই। মূলত এই
মাসটি রাসুল (সা.) এর আদর্শকে নিজের জীবনে ধারণ করার অঙ্গীকার নেওয়ার মাস। এই
মাসে রাসূল (সা.) এর জীবনী ও সীরাত পাঠ ও অনুসরণের ওপর জোর দেওয়া হয়েছে। মহান
আল্লাহ তায়ালা বলেন, "নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম
আদর্শ"। (সূরা আহযাব, আয়াতঃ ২১)।
| ইংরেজি তারিখ | বার | আরবি তারিখ |
|---|---|---|
| ০১ | রবিবার | ২৮ |
| ০২ | সোমবার | ২৯ |
| ০৩ | মঙ্গলবার | ৩০ |
| ০৪ | বুধবার | ০১ |
| ০৫ | বৃহস্পতিবার | ০২ |
| ০৬ | শুক্রবার | ০৩ |
| ০৭ | শনিবার | ০৪ |
| ০৮ | রবিবার | ০৫ |
| ০৯ | সোমবার | ০৬ |
| ১০ | মঙ্গলবার | ০৭ |
| ১১ | বুধবার | ০৮ |
| ১২ | বৃহস্পতিবার | ০৯ |
| ১৩ | শুক্রবার | ১০ |
| ১৪ | শনিবার | ১১ |
| ১৫ | রবিবার | ১২ |
| ১৬ | সোমবার | ১৩ |
| ১৭ | মঙ্গলবার | ১৪ |
| ১৮ | বুধবার | ১৫ |
| ১৯ | বৃহস্পতিবার | ১৬ |
| ২০ | শুক্রবার | ১৭ |
| ২১ | শনিবার | ১৮ |
| ২২ | রবিবার | ১৯ |
| ২৩ | সোমবার | ২০ |
| ২৪ | মঙ্গলবার | ২১ |
| ২৫ | বুধবার | ২২ |
| ২৬ | বৃহস্পতিবার | ২৩ |
| ২৭ | শুক্রবার | ২৪ |
| ২৮ | শনিবার | ২৫ |
| ২৯ | রবিবার | ২৬ |
| ৩০ | সোমবার | ২৭ |
| ৩১ | মঙ্গলবার | ২৮ |
সেপ্টেম্বর মাসের ইংরেজি ও আরবি ক্যালেন্ডার
রবিউস সানি বা রবিউল আখির হিজরি বর্ষের চতুর্থ মাস। এই মাসের বিশেষ কোনো ফজিলত
হাদিস বা কুরআনে প্রমাণিত হয়নি, তবে এটি একটি সম্মানিত মাস। ১১ই রবিউস সানিতে
বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী (রহ.) এর ওফাত দিবস উপলক্ষে মিলাদ, মাহফিল,
দোয়া ও খয়রাত করা হয়, যা 'ফাতেহায়ে ইয়াজদাহম' নামে পরিচিত। অন্যান্য মাসের মতোই
এই মাসে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির ও দুরুদ শরীফ পাঠের অনেক ফজিলত
রয়েছে। আল্লাহর নৈকট্য লাভের জন্য বেশি বেশি তওবা ও ইস্তেগফার করা
প্রয়োজন। এ মাসে বেশি বেশি দান-সদকা পুণ্যময় কাজ।
| ইংরেজি তারিখ | বার | আরবি তারিখ |
|---|---|---|
| ০১ | বুধবার | ২৯ |
| ০২ | বৃহস্পতিবার | ০১ |
| ০৩ | শুক্রবার | ০২ |
| ০৪ | শনিবার | ০৩ |
| ০৫ | রবিবার | ০৪ |
| ০৬ | সোমবার | ০৫ |
| ০৭ | মঙ্গলবার | ০৬ |
| ০৮ | বুধবার | ০৭ |
| ০৯ | বৃহস্পতিবার | ০৮ |
| ১০ | শুক্রবার | ০৯ |
| ১১ | শনিবার | ১০ |
| ১২ | রবিবার | ১১ |
| ১৩ | সোমবার | ১২ |
| ১৪ | মঙ্গলবার | ১৩ |
| ১৫ | বুধবার | ১৪ |
| ১৬ | বৃহস্পতিবার | ১৫ |
| ১৭ | শুক্রবার | ১৬ |
| ১৮ | শনিবার | ১৭ |
| ১৯ | রবিবার | ১৮ |
| ২০ | সোমবার | ১৯ |
| ২১ | মঙ্গলবার | ২০ |
| ২২ | বুধবার | ২১ |
| ২৩ | বৃহস্পতিবার | ২২ |
| ২৪ | শুক্রবার | ২৩ |
| ২৫ | শনিবার | ২৪ |
| ২৬ | রবিবার | ২৫ |
| ২৭ | সোমবার | ২৬ |
| ২৮ | মঙ্গলবার | ২৭ |
| ২৯ | বুধবার | ২৮ |
| ৩০ | বৃহস্পতিবার | ২৯ |
অক্টোবর মাসের আরবি ও ইংরেজি ক্যালেন্ডার
জমাদিউল আওয়াল অর্থ প্রথম জমাদা বা প্রথম শীতকাল। জমাদিউল আউয়াল হিজরি
বর্ষপঞ্জির পঞ্চম মাস, যা ঐতিহাসিকভাবে শীতকালের (প্রথম শীত) সূচনা নির্দেশ করে।
এ মাসে ঐতিহাসিক বিভিন্ন ঘটনা ঘটেছে এবং নফল ইবাদত-বন্দেগির বিশেষ গুরুত্ব
রয়েছে। এই মাসের ৮ তারিখে হযরত আলী (রা.) এর জন্ম এবং ১৫ তারিখে ঐতিহাসিক
'উষ্ট্রযুদ্ধ' সংঘটিত হয়েছিল।
রমজান মাসের প্রস্তুতির জন্য এই মাসে বেশি বেশি নফল রোজা, কোরআন তেলাওয়াত,
জিকির- আজকার ও দোয়া-দরুদ পাঠ করার বিশেষ ফজিলত রয়েছে। অন্যান্য মাসের মতই এই
মাসেও আল্লাহর সন্তুষ্টির জন্য এবাদত এবং পরকালের প্রস্তুতি নেওয়া উচিত। এটি
আত্মপ্রতিফলন ও আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার মাস।
| ইংরেজি তারিখ | বার | আরবি তারিখ |
|---|---|---|
| ০১ | শুক্রবার | ০১ |
| ০২ | শনিবার | ০২ |
| ০৩ | রবিবার | ০৩ |
| ০৪ | সোমবার | ০৪ |
| ০৫ | মঙ্গলবার | ০৫ |
| ০৬ | বুধবার | ০৬ |
| ০৭ | বৃহস্পতিবার | ০৭ |
| ০৮ | শুক্রবার | ০৮ |
| ০৯ | শনিবার | ০৯ |
| ১০ | রবিবার | ১০ |
| ১১ | সোমবার | ১১ |
| ১২ | মঙ্গলবার | ১২ |
| ১৩ | বুধবার | ১৩ |
| ১৪ | বৃহস্পতিবার | ১৪ |
| ১৫ | শুক্রবার | ১৫ |
| ১৬ | শনিবার | ১৬ |
| ১৭ | রবিবার | ১৭ |
| ১৮ | সোমবার | ১৮ |
| ১৯ | মঙ্গলবার | ১৯ |
| ২০ | বুধবার | ২০ |
| ২১ | বৃহস্পতিবার | ২১ |
| ২২ | শুক্রবার | ২২ |
| ২৩ | শনিবার | ২৩ |
| ২৪ | রবিবার | ২৪ |
| ২৫ | সোমবার | ২৫ |
| ২৬ | মঙ্গলবার | ২৬ |
| ২৭ | বুধবার | ২৭ |
| ২৮ | বৃহস্পতিবার | ২৮ |
| ২৯ | শুক্রবার | ২৯ |
| ৩০ | শনিবার | ৩০ |
| ৩১ | রবিবার | ০১ |
নভেম্বর মাসের আরবি ক্যালেন্ডার
জমাদিউস সানি বা জমাদিউল আখির হিজরি বর্ষের ষষ্ঠ মাস, যা ইবাদত ও আত্মশুদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। জমাদিউস সানি মানে 'দ্বিতীয় শুকনো' বা 'শীতের শেষ'। যা
মানুষের কর্মজীবনের মূল্যায়ন ও আখিরাতের পাথেয় সংগ্রহের কথা মনে করিয়ে দেয়। এই
মাসে নফল নামাজ, রোজা, কুরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের বিশেষ
সুযোগ রয়েছে। এই মাসে ৩রা জমাদিউস সানিতে রাসূল (সা.) এর কন্যা হযরত ফাতেমা
যাহরা এর ওফাত বা শাহাদাত দিবস, তাই মুসলমানদের জন্য শোকাবহ দিন এটি। বেশি
পরিমাণে দুরুদ শরীফ, জিকির-আজকার এবং তাসবিহ-তাহলিল পাঠ করা ফজিলতপূর্ণ।
আরও পড়ুনঃ
অল্প পড়ে ভালো রেজাল্ট করার উপায়
| ইংরেজি তারিখ | বার | আরবি তারিখ |
|---|---|---|
| ০১ | সোমবার | ০২ |
| ০২ | মঙ্গলবার | ০৩ |
| ০৩ | বুধবার | ০৪ |
| ০৪ | বৃহস্পতিবার | ০৫ |
| ০৫ | শুক্রবার | ০৬ |
| ০৬ | শনিবার | ০৭ |
| ০৭ | রবিবার | ০৮ |
| ০৮ | সোমবার | ০৯ |
| ০৯ | মঙ্গলবার | ১০ |
| ১০ | বুধবার | ১১ |
| ১১ | বৃহস্পতিবার | ১২ |
| ১২ | শুক্রবার | ১৩ |
| ১৩ | শনিবার | ১৪ |
| ১৪ | রবিবার | ১৫ |
| ১৫ | সোমবার | ১৬ |
| ১৬ | মঙ্গলবার | ১৭ |
| ১৭ | বুধবার | ১৮ |
| ১৮ | বৃহস্পতিবার | ১৯ |
| ১৯ | শুক্রবার | ২০ |
| ২০ | শনিবার | ২১ |
| ২১ | রবিবার | ২২ |
| ২২ | সোমবার | ২৩ |
| ২৩ | মঙ্গলবার | ২৪ |
| ২৪ | বুধবার | ২৫ |
| ২৫ | বৃহস্পতিবার | ২৬ |
| ২৬ | শুক্রবার | ২৭ |
| ২৭ | শনিবার | ২৮ |
| ২৮ | রবিবার | ২৯ |
| ২৯ | সোমবার | ০১ |
| ৩০ | মঙ্গলবার | ০২ |
ডিসেম্বর মাসের আরবি ও ইংরেজি ক্যালেন্ডার
ইংরেজি ডিসেম্বর মাস হচ্ছে জমাদিউস সানি বা জমাদিউল আখির মাস এবং রজব মাসের
সমন্বয়ে গঠিত। জমাদিউস সানি হলো ৬ষ্ট মাস এবং রজব হলো ৭ম মাস। তবে ডিসেম্বর মাসের
বেশিরভাগ দিনই হলো জমাদিউস সানি মাসের। আর কয়েকদিন রজব মাসের অন্তর্ভুক্ত।
এই মাসগুলোতে বেশি বেশি দরুদ শরিফ পাঠ এবং কুরআন তেলাওয়াতের নির্দেশ দেওয়া হয়েছে।
| ইংরেজি তারিখ | বার | আরবি তারিখ |
|---|---|---|
| ০১ | বুধবার | ০৩ |
| ০২ | বৃহস্পতিবার | ০৪ |
| ০৩ | শুক্রবার | ০৫ |
| ০৪ | শনিবার | ০৬ |
| ০৫ | রবিবার | ০৭ |
| ০৬ | সোমবার | ০৮ |
| ০৭ | মঙ্গলবার | ০৯ |
| ০৮ | বুধবার | ১০ |
| ০৯ | বৃহস্পতিবার | ১১ |
| ১০ | শুক্রবার | ১২ |
| ১১ | শনিবার | ১৩ |
| ১২ | রবিবার | ১৪ |
| ১৩ | সোমবার | ১৫ |
| ১৪ | মঙ্গলবার | ১৬ |
| ১৫ | বুধবার | ১৭ |
| ১৬ | বৃহস্পতিবার | ১৮ |
| ১৭ | শুক্রবার | ১৯ |
| ১৮ | শনিবার | ২০ |
| ১৯ | রবিবার | ২১ |
| ২০ | সোমবার | ২২ |
| ২১ | মঙ্গলবার | ২৩ |
| ২২ | বুধবার | ২৪ |
| ২৩ | বৃহস্পতিবার | ২৫ |
| ২৪ | শুক্রবার | ২৬ |
| ২৫ | শনিবার | ২৭ |
| ২৬ | রবিবার | ২৮ |
| ২৭ | সোমবার | ২৯ |
| ২৮ | মঙ্গলবার | ৩০ |
| ২৯ | বুধবার | ০১ |
| ৩০ | বৃহস্পতিবার | ০২ |
| ৩১ | শুক্রবার | ০৩ |
আরবি ক্যালেন্ডার ২০২৭ এর গুরুত্বপূর্ণ তারিখসমূহ
আরবি মাসের ক্যালেন্ডার ২০২৭ সাল অনুযায়ী গুরুত্বপূর্ণ তারিখগুলোর সম্ভাব্য তালিকা
নিচে দেওয়া হলোঃ
| ইংরেজি তারিখ | বিষয় | আরবি তারিখ |
|---|---|---|
| ৫ জানুয়ারি ২০২৭ | লাইলাতুল মেরাজ | ২৭ রজব ১৯৪৮ |
| ২৩ জানুয়ারি ২০২৭ | শবে বরাত | ১৫ শা'বান ১৯৪৮ |
| ৮ ফেব্রুয়ারি ২০২৭ | পহেলা রমজান | ১ রমজান ১৯৪৮ |
| ৬ মার্চ২০২৭ | লাইলাতুল কদর | ২৭ রমজান ১৯৪৮ |
| ১০ মার্চ ২০২৭ | ঈদুল ফিতর | ১ শাওয়াল ১৯৪৮ |
| ১৬ মে ২০২৭ | ঈদুল আযহা | ১০ জিলহজ ১৯৪৮ |
| ৬ জুন ২০২৭ | হিজরি নতুন বছর | ১ মুহররম ১৯৪৯ |
| ১৫ জুন ২০২৭ | আশুরা | ১০ মুহররম ১৯৪৯ |
লেখকের শেষ মন্তব্যঃ আরবি মাসের ক্যালেন্ডার ২০২৭
আরবি মাসের ক্যালেন্ডার ২০২৭ এর তালিকা আমরা এই আর্টিকেলের মাধ্যমে জানলাম। আরবি ক্যালেন্ডার মূলত ধর্মীয় অনুষ্ঠান, কৃষি কাজ, দৈনিন্দন জীবনের সময়ের
হিসাব ইত্যাদির কারণে বানানো হয়েছিল। হিজরি ক্যালেন্ডার
আনুষ্ঠানিকভাবে হযরত ওমর (রা.) এর শাসনামলে (১৬ হিজরি বা ৬৩৮ খ্রিস্টাব্দে প্রণয়ন
করা হয়েছিল তাদের ব্যবসায়িক নথিপত্রের তারিখ ব্যবহারের প্রয়োজনীয়তা অনুভব করে। এরকম আরও
আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ।


.webp)
ইনফরমেশন বাজারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url